• স্বাস্থ্য

ফরিদপুরে ফ্রি চক্ষু ক্যাম্পে দুই শতাধিক মানুষকে সেবা

  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে লায়ন্স চক্ষু হাসপাতাল ও লায়ন্স ক্লাব অব ফরিদপুরের যৌথ উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের লায়ন্স চক্ষু হাসপাতালে চক্ষু ফ্রি ক্যাম্পের উদ্বোধন করেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ। 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফারিয়ান ইউসুফ প্রমুখ।  

এ সময় প্রধান অতিথির বক্তব্য জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ বলেন, তারেক রহমানের ৩১ দফার নিশ্চিতকরণের লক্ষ্য তুলে ধরে বিএনপির সাবেক ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রী মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের সেবামূলক অবদানের প্রশংসা করেন। তারা তার সেবামূলক কাজের গতিকে আরও বৃদ্ধি করার প্রত্যয় ব্যক্ত করেন। 

ফ্রি চক্ষু ক্যাম্পে ফরিদপুরের বিশিষ্ট চক্ষু চিকিৎসকরা দুই শতাধিক দরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন, যা স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। 

মন্তব্য (০)





image

ডেঙ্গু কেড়ে নিল আরও ৫ প্রাণ, হাসপাতালে নতুন রোগী ১৪৮৪

নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। একই...

image

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত...

image

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৫৩ নতুন রোগী

নিউজ ডেস্ক : এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে...

image

চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রা...

নিউজ ডেস্ক: চীনসহ এশিয়ার দেশগুলোর সঙ্গে স্বাস্থ্য খাতে সহযোগ...

image

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

নিউজ ডেস্ক : এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে...

  • company_logo