• কূটনৈতিক সংবাদ

চিকিৎসাসেবা শুরু করেছে ভারতীয় মেডিকেল টিম

  • কূটনৈতিক সংবাদ

ছবিঃ সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের চিকিৎসাসেবা দেওয়া শুরু করেছে বাংলাদেশে আসা ভারতীয় মেডিকেল টিম। শুক্রবার (২৫ জুলাই)  ঢাকার ভারতীয় হাইকমিশন সূত্র এ তথ্য জানায়।

বৃহস্পতিবার ভারতীয় মেডিকেল টিমের সদস্যরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের পরামর্শ দেন। তারা প্রতিটি গুরুতর কেস পর্যালোচনা করেছেন। চিকিৎসা পদ্ধতি সম্পর্কে মত বিনিময় এবং ভবিষ্যতের চিকিৎসার পদ্ধতি সম্পর্কে তাদের মূল্যায়ন জানিয়েছেন।

২১ জুলাই ঢাকায় বিমান দুর্ঘটনার মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতের  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্ভাব্য সব সহায়তার আশ্বাস দেন। এরপর বুধবার ভারতীয় চারজন চিকিৎসক ও নার্স ঢাকায় আসেন।

সোমবার  ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়। এতে আহতদের চিকিৎসা সেবা দিতে ঢাকায় রয়েছে ভারত, চীন ও সিঙ্গাপুর থেকে আসা মেডিকেল টিম।

মন্তব্য (০)





image

বাংলাদেশ সবসময় মেরুকরণের পরিবর্তে অংশীদারিত্বকেই বেছে নেব...

নিউজ ডেস্ক : পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন সমৃদ্ধির ভিত্তিতে আঞ...

image

ম্যানিলায় খলিলুর-জয়শঙ্করের শুভেচ্ছা বিনিময়

নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ভারতের পররাষ...

image

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ৫ ইউরোপীয...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ...

image

ওআইসি সম্মেলনের ফাঁকে ইরানের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বাং...

নিউজ ডেস্ক : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত নারী বি...

image

‎সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিব...

নিউজ ডেস্কঃ নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজ...

  • company_logo