ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) দিবাগত রাত পৌনে তিনটার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক স্ট্যাটাসে এ কথা জানান তিনি। এ ছাড়া, শিক্ষা উপদেষ্টার বরাত দিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমও এ তথ্য জানিয়েছেন।
তার ফেসবুক পেজে বলা হয়, শিক্ষা উপদেষ্টার সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের সাক্ষাৎ হয়েছে। মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত হওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা।
পরবর্তীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বলা হয়, রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা উপদেষ্টা।
এর আগে, সোমবার (২১ জুলাই) ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে বিমানের পাইলটসহ এখন পর্যন্ত ২১ জন নিহত হয়েছেন এবং ১৭০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় শোকাহত হয় সারাদেশ। পরীক্ষার্থীরাও ভুগছেন মানসিক ট্রমায়। এমন অবস্থার মধ্যেই মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি ওঠে।
সোমবার মধ্যরাত পর্যন্ত ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড পরীক্ষা স্থগিতের কোনো সিদ্ধান্ত না নেওয়ায় ক্ষোভে ফুঁসে ওঠেন শিক্ষার্থী-অভিভাবকরা। ফলশ্রুতিতে, নটর ডেম কলেজ, ঢাকা সিটি কলেজ, বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজসহ ঢাকার ১০টি নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষা বর্জনের ঘোষণা দেন। পরীক্ষা স্থগিত না হলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দেয় বিভিন্ন ছাত্র সংগঠনও।
নিউজ ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাক...
নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধু...
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...
নিউজ ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের (...
নিউজ ডেস্ক : নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কিশ...

মন্তব্য (০)