• লিড নিউজ
  • রাজনীতি

এই সরকার ক্রমান্বয়ে একটি রাজনৈতিক দলের হয়ে যাচ্ছে: রুহুল কবির রিজভী

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ গণতন্ত্র এখনো নিরাপদ নয় মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই সরকার ক্রমান্বয়ে একটি রাজনৈতিক দলের সরকার হয়ে যাচ্ছে। সোমবার (২১ জুলাই) বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে দলের আরব আমিরাতের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। 

তিনি বলেন, বাংলাদেশ ছিল শেখ হাসিনার বানানো একটি কারাগার। গোটা বাংলাদেশটাই তিনি আয়নাঘরে পরিণত করেছিলেন। আত্মগোপন করে থাকা বাংলাদেশে সম্ভব ছিল না। যারা টাকা পাচারকারী তারা প্রতাপের সাথে ঘোরাফেরা করেছে। যারা খুনি হত্যাকারী তাদের পিঠে আওয়ামী লীগের সিল থাকলে তারা সমাজের সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি হয়ে গেছেন।

বিএনপির এই নেতা বলেন, গণতন্ত্র এখনো নিরাপদ নয়, অবাধ সুষ্ঠু নির্বাচন কবে হবে এটি নিয়ে নানা ধরনের গোজামিল দেখতে পাচ্ছি। এটা হওয়ার কথা নয়। শেখ হাসিনার দুঃশাসনমুক্ত বাংলাদেশে আমরা দেখবো গণতন্ত্রের শর্তগুলো পূরণ হচ্ছে। এখানে রাজনৈতিক দলগুলো সভা-সমাবেশ করবে, স্বাধীনভাবে কথা বলবে, স্বাধীনভাবে সংগঠন করবে। এটার জন্যই এই লড়াই এবং অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে হবে। এখানে কোনও গুন্ডামি সন্ত্রাসীর আশ্রয় থাকবে না। যেটা শেখ হাসিনা করেছিলেন।

রিজভী বলেন, কয়েকটি রাজনৈতিক দল যারা আন্দোলনের সমর্থন করেছেন, তারা অবশ্যই আন্দোলনে ছিল, কিন্তু সেভাবে কী তারা ছিলেন? এটাও প্রশ্ন। তবে গণতান্ত্রিক আন্দোলনে তাদের সমর্থন ছিল। আমাদের ছাত্র ভাইরা একটা দল করেছেন-এনসিপি। এটা করতেই পারেন। এ জন্যই তো আন্দোলন সংগ্রাম হয়েছে। যতদিন আপনারা সাধারণ ছাত্র দিলেন এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, ততদিন আমরা আপনাদের আমাদের ছোটভাই বা সন্তান হিসেবে দেখেছি। এখন আপনাদের মনে করি, গণতান্ত্রিক শক্তির একটা অংশ। কিন্তু আপনারা সব কিছু বাদ দিয়ে যখন রাজনৈতিক দল করলেন, করলে নিশ্চয়ই আমাদের সমালোচনা করবেন। আমাদেরও আপনাদের ব্যাপারে সমালোচনা থাকবে, সেটা হলো এত ছাত্রের যে জীবন চলে গেলো এদের তো বিচার সম্পন্ন হলো না। বিচার সম্পন্ন না করে আপনারা মন্ত্রিত্ব, উপদেষ্টা পদ নিয়েছেন, দল গঠন করলেন। এই পার্টি আরও পরে করা যেত। 

তিনি বলেন, ক্রমান্বয়ে অন্তর্বর্তীকালীন সরকারের নানা ধরনের দুর্বলতা দেখা যাচ্ছে। সমাজের মধ্যে অস্থিরতা দেখা যাচ্ছে। আইনশৃঙ্খলার প্রচণ্ড অবনতি দেখা যাচ্ছে, অর্থনৈতিক অবস্থা জটিল হচ্ছে। শুল্কহার ৫০ শতাংশ হয়ে গেছে। নির্বাচনের মাধ্যমে একটা সরকার গঠন না করলে এসব সমস্যা আরও বাড়বে। 

মন্তব্য (০)





image

আমরা বল বিএনপির কোর্টে দিয়ে দিয়েছি: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গ...

image

‎নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যা জায়মা রহমা...

image

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, ধানমন্ডিত...

নিউজ ডেস্ক : রাজধানীর ধানমন্ডি ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যু...

image

সরকারি দল রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হচ্ছে: এনসিপি

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মা...

image

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

নিউজ ডেস্ক : ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সং...

  • company_logo