• লিড নিউজ
  • রাজনীতি

ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিরা

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থা জানতে খোঁজ-খবর নিয়েছেন দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিরা।

রোববার (২০ জুলাই) ডা. শফিকুর রহমানের ভেরিফাইড ফেসবুক পেজের এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়।

যারা শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন তারা হলেন— গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, ম্যাক্সিকোতে নিয়োজিত বাংলাদেশি রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী, ফ্রান্সে বসবাসরত জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট, লেখক ও চিকিৎসক পিনাকী ভট্টাচার্য, বিশিষ্ট সাংবাদিক ও আল-জাজিরার তদন্তকারী ইউনিটের সদস্য জুলকারনাইন সায়ের এবং অনলাইন একটিভিস্ট ইলিয়াস হোসাইন সহ অনেকেই।

এছাড়া, ফেস দ্যা পিপল এর স্বত্বাধিকারী সাইফুর সাগরসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিও আমিরে জামায়াতের বাসায় উপস্থিত হয়ে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নিয়েছেন।

আমিরে জামায়াতের পক্ষ থেকে সকল শুভানুধ্যায়ী ব্যক্তিদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানো হয়েছে।

মন্তব্য (০)





image

সরকারকে ‘মেজরিটির ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ম...

image

মালয়েশিয়া–সিঙ্গাপুর–ফিলিপাইন সফরে জামায়াতের ৩৪ এমপি

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য ...

image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

  • company_logo