• রাজনীতি

এবার দুঃখ প্রকাশ করলেন সারজিস আলম

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বান্দরবান নিয়ে আগের এক বক্তব্যের জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

রোববার (২০ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দুঃখ প্রকাশ করেন তিনি।

ফেসবুক পোস্টে সারজিস আলম লেকেন, আমরা লড়াই করব সব জাতিগোষ্ঠীর অধিকার ও মানবিক মর্যাদা নিয়ে; জুলাই পদযাত্রা থেকে এটাই আমাদের অঙ্গীকার। বান্দরবান নিয়ে কিছুদিন আগে একটি বক্তব্যে যে অনাকাঙ্ক্ষিত শব্দচয়ন হয়েছে, সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।

এর আগে, রোববার দুপুরে সারজিস আলমকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানায় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। বান্দরবানকে ‘শাস্তির জায়গা’ বলায় পার্বত্য অঞ্চলের প্রতি অবমাননা করা হয়েছে উল্লেখ করে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ নেতারা সংবাদ সম্মেলনে জানান, গত ৩ জুলাই পঞ্চগড়ে অনুষ্ঠিত ‘জুলাই পদযাত্রা’ চলাকালে এক বক্তব্যে সারজিস বান্দরবানকে ‘শাস্তিস্বরূপ চাঁদাবাজ ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের পাঠানোর জায়গা’ হিসেবে উল্লেখ করেন। ছাত্রনেতাদের ভাষ্য, এই মন্তব্য চরম নিন্দনীয় ও অবমাননাকর। এটি শুধু বান্দরবানের নয়, গোটা পার্বত্য চট্টগ্রামের মর্যাদাকে হেয় করার শামিল। এটি রাষ্ট্রীয় বৈষম্য ও অবহেলার নগ্ন বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন তারা।

 

মন্তব্য (০)





image

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন খন্দকার মোশাররফ

১

নিউজ ডেস্কঃ চিকিৎসা শেষে সিঙ্গাপুরে থেকে দেশে ফিরেছেন ব...

image

প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে ১ হাজার এতিম শিক্ষার্থী...

২

 নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্ম...

image

দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: র...

৩

নিউজ ডেস্ক : ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসর ও গণতন্ত্রবিরো...

image

যে কারণে পদত্যাগ করলেন এনসিপি নেতা

৪

নিউজ ডেস্কঃ বরগুনার পাথরঘাটায় জাতীয় নাগরিক পার্টির (এ...

image

প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিলেন ডা. শফিকুর, এক মঞ্চে উঠা ন...

৫

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশজুড়ে আগুন-সন্...

  • company_logo