• রাজনীতি

গুজব মোকাবিলা না করতে পারলে নির্বাচন আয়োজন কঠিন হবে: সালাহউদ্দিন আহমদ

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচনের দিন-তারিখ ঘোষণা হয় নাই, অথচ এখনি পিআর পিআর করে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে একটি দল।

শনিবার (১৯ জুলাই) রাজধানীর বনানীর একটি হোটেলে ‘জুলাইয়ের অভ্যুত্থান ও গুজবের রাজনীতি’ বিষয়ক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, যেখানে ইলেকট্রনিক্স ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিতে জনগণ অভ্যস্ত না, সেক্ষেত্রে পিআর পদ্ধতিতে আদৌও কি সরকার গঠন সম্ভব? 

তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানকে নির্বাচনী এলাকা ঘোষণা করা হলে যারা একটা সিট পাবে, তারাই পিআর পিআর করে চিল্লাছেন।

এসময় গণঅভ্যুত্থানকে টিকিয়ে রাখতে নির্বাচিত সরকার প্রয়োজন জানিয়ে বিএনপির এই নেতা বলেন, গত ৫ আগস্টের আগে সবাই এক ছিলাম, এখন সবাই আলাদা হয়ে গেলাম। জামায়াত-বিএনপি-এনসিপি বিভক্ত হয়ে গেছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, কয়েকটি সিটের আশায় রাজনৈতিক ক্ষুদ্র স্বার্থ না ছাড়লে, দেশের বড় পরিবর্তন সম্ভব নয়। আর যাতে ফ্যাসিবাদের পুনরুত্থান না হয় সেদিকে সকল রাজনৈতিক দলকে সোচ্চার হতে হবে।
তিনি বলেন, জাতীয় নির্বাচন যতো সামনে আসবে, গুজব ও অপপ্রচার তত বেড়ে যাবে। আসন্ন নির্বাচনে এআই ও গুজব মোকাবিলা না করতে পারলে নির্বাচন আয়োজন কঠিন হবে।

মন্তব্য (০)





image

‎অন্যায়ের সঙ্গে জামায়াতের আপস নেই: ডা. শফিকুর রহমান

নিউজ ডেস্কঃ সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ...

image

‎এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার-সিইসিকে...

নিউজ ডেস্কঃ আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর সাতক্ষীরা-৪ আসনের...

image

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

নিউজ ডেস্ক : নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের এমপি গা...

image

জামায়াত এমপি গাজী নজরুল ইস্যুতে তদন্ত দাবি তাসনিম জারার

নিউজ ডেস্ক : সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংস...

image

ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো ...

নিউজ ডেস্ক : রাষ্ট্রীয় কাঠামোর আমূল সংস্কার ও পতিত স্বৈরাচারের দোসরদের ব...

  • company_logo