• রাজনীতি

এবার গোপালগঞ্জ নিয়ে সারজিসের স্ট্যাটাস

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আজ ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তার আগে ফেসবুকে গোপালগঞ্জ নিয়ে স্ট্যাটাস দিয়েছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার (১৫ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে তিনি এই স্ট্যাটাস দেন।

সারজিস আলম লিখেছেন, গোপালগঞ্জ থেকে এক ভাই মেসেজ দিয়েছে—‘ভাই অনেক গুজব ছড়ানো হচ্ছে। এসবে কান দিয়েন না। আমরা গোপালগঞ্জের মানুষ একটা জিনিস খুব ভালো করে বুঝে গেছি—খারাপ সময়ে শেখ হাসিনা সবার আগে নিজের পরিবারের সদস্যদের সেফ জায়গায় পাঠিয়ে দিয়েছে। এরপর নিজে সেফ জায়গায় চলে গেছে। কিন্তু আমাদেরকে, আমাদের পরিবারকে অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে ফেলে গেছে। সুবিধা নিয়েছে গুটিকয়েক মানুষ, কিন্তু ভুক্তভোগী আমরা সবাই।

তিনি আরও লিখেছেন, যে আমাদের কথা চিন্তা করেননি, তার কথা আমাদের চিন্তা করার সময় নাই। আমরা এতটা বলদ না যে, তার কথায় এখনও মানুষকে প্রতিপক্ষ বানাব, আপনাদের মুখোমুখি দাঁড়াব, জীবনটাকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেব! আপনারা আপনাদের মতো করে প্রোগ্রাম করেন। চিন্তার কোনো কারণ নেই।

সবশেষে এই এনসিপি নেতা লিখেছেন, গোপালগঞ্জের পদযাত্রায় আমাদের কমিটমেন্ট: আমরা সেই বাংলাদেশ গড়তে চাই—যে বাংলাদেশে গোপালগঞ্জের মানুষের অধিকার নিশ্চিত হবে, জেলার নাম দিয়ে আর বৈষম্য হবে না‌। একইসঙ্গে গোপালগঞ্জের গণমানুষের ন্যায্য অধিকার পাওয়ার লড়াই আমরাই করব। গোপালগঞ্জ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়, গোপালগঞ্জ বাংলাদেশের।

এর আগে আরেক ফেসবুক স্ট্যাটাসে এনসিপির উত্তরাঞ্চলের এই মুখ্য সংগঠক লিখেছেন, বিপ্লবের সহযোদ্ধারা, ধূমকেতুর মতো ছুটে আসুন। আগামীকাল (বুধবার) সকাল ১১টায় গোপালগঞ্জ শহরে দেখা হচ্ছে ইনশাআল্লাহ।

 

মন্তব্য (০)





image

আমরা বল বিএনপির কোর্টে দিয়ে দিয়েছি: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গ...

image

‎নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যা জায়মা রহমা...

image

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, ধানমন্ডিত...

নিউজ ডেস্ক : রাজধানীর ধানমন্ডি ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যু...

image

সরকারি দল রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হচ্ছে: এনসিপি

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মা...

image

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

নিউজ ডেস্ক : ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সং...

  • company_logo