• রাজনীতি

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি তারেক রহমান: রুহুল কবির রিজভী

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি উল্লেখ করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আজকে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি তারেক রহমান, তার নেতৃত্ব, তার কৃতিত্ব এবং জুলাই-আগস্ট আন্দোলনে তার যে ভূমিকা, সেই ভূমিকার ব্যাপারে আজকে আধিপত্যবাদী শক্তি এবং এখানকার নব্য আধিপত্যবাদী শক্তির দালালেরা গভীর চক্রান্তে মেতে উঠেছে।’

সোমবার (১৪ জুলাই) রাজধানীতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। 

রিজভী বলেন, ‘তাদের পাতানো কোনো চক্রান্তে আমাদের কেউ পা দেবে না। আমরা এই দেশকে শান্তিপূর্ণ, স্বস্তিমূলক দেখতে চাই। শেখ হাসিনার মতো একটি দানবের পতনের পর এই দেশে যাতে আইনের শাসন আমরা প্রতিষ্ঠিত করতে পারি। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সেটিকে প্রলম্বিত করেছেন দেশনেত্রী খালেদা জিয়া ও আমাদের নেতা তারেক রহমান। তাদের নির্দেশে আমরা ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবিলা করে অপপ্রচারের গণতান্ত্রিকভাবে জবাব দেব।’  

মন্তব্য (০)





image

সরকারকে ‘মেজরিটির ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ম...

image

মালয়েশিয়া–সিঙ্গাপুর–ফিলিপাইন সফরে জামায়াতের ৩৪ এমপি

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য ...

image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

  • company_logo