• স্বাস্থ্য

ফরিদপুরে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন পূর্বক স্নাতক(বিজ্ঞান) সংযুক্ত করে ১৪ তম গ্রেড প্রদান ও ইনসার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১ তম গ্রেডে উন্নতিকরণের দাবিসহ ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শহরের সিভিল সার্জন অফিসের সামনে এই কর্মসূচি পালিত হয়। 

অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন ফরিদপুর স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ সোলায়মান, সদর উপজেলা সভাপতি মোল্লা হেদায়েত হোসেন, কোষাধক্ষ্য আবু বক্কর সিদ্দিকী, সদস্য আকরামুন নেসা লিপি প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন, আমরা স্বাস্থ্য অধিদপ্তরের মাঠ পর্যায়ে টিকাদান সহ বিভিন্ন স্বাস্থ্য সেবা দিয়ে থাকি মানুষের। স্বাস্থ্য সেবা নিয়ে মাঠ পর্যায়ের সর্বোচ্চ কাজ করে থাকি আমরাই। আমাদেরকে বিভিন্নভাবে বঞ্চিত করা হচ্ছে। আমরা সরকারের কাছে দাবি জানায়, আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধনপূর্বক স্নাতক(বিজ্ঞান) সংযুক্ত করে ১৪ তম গ্রেড প্রদান ও ইনসার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১ তম গ্রেড উন্নতি করন সহ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গেট প্রদানের। 

এদিকে দাবি বাস্তবায়ন না হলে আগামী ১২ জুলাই ঢাকায় অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। 

মন্তব্য (০)





image

ডেঙ্গু কেড়ে নিল আরও ৫ প্রাণ, হাসপাতালে নতুন রোগী ১৪৮৪

নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। একই...

image

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত...

image

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৫৩ নতুন রোগী

নিউজ ডেস্ক : এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে...

image

চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রা...

নিউজ ডেস্ক: চীনসহ এশিয়ার দেশগুলোর সঙ্গে স্বাস্থ্য খাতে সহযোগ...

image

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

নিউজ ডেস্ক : এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে...

  • company_logo