• খেলাধুলা

চতুর্থবারের মতো বাবা হয়েছেন নেইমার

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার চতুর্থবারের মতো বাবা হয়েছেন। তার ও ব্রুনা বিয়ানকার্দির ঘর আলো করে এসেছে তাদের দ্বিতীয় কন্যাসন্তান। শনিবার (৫ জুলাই) সাও পাওলোর ভিলা নোভা স্টার হাসপাতালে জন্ম হয় কন্যাসন্তান মেলের।

মেলের আগে গত ২০২৩ সালে নেইমার-বিয়ানকার্দি দম্পতির প্রথম কন্যাসন্তান মাভির জন্ম হয়।

নেইমারের কোলে মাভি ও নিজের কোলে ছোট্ট মেলের ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে বিয়ানকার্দি লিখেছেন, ‘আমাদের প্রিয় এসেছে, আমাদের জীবন এখন আরো সম্পূর্ণ ও মধুর হয়েছে। স্বাগত, প্রিয় কন্যা! ঈশ্বর তোমার জীবনে আশীর্বাদে ভরে তুলুক এবং সব খারাপ থেকে তোমাকে রক্ষা করুন। তোমার সঙ্গে নতুন অধ্যায় শুরু করতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, আমরা তোমাকে ভালোবাসি!’

প্রেমিকা-সন্তানের সঙ্গে থাকতেই সান্তোসের কাছ থেকে ছুটি নেন নেইমার। ব্রাজিলিয়ান তারকা ও বিয়ানকার্দির দ্বিতীয় সন্তান হলেও নেইমারের চতুর্থ।

৩৩ বছর বয়সী স্ট্রাইকার প্রথম বাবা হন ২০১১ সালে। তার প্রথম প্রেমিকা কারোলিনা দান্তাসের গর্ভে জন্ম নেয় পুত্র দাভি লুকা। কারোলিনার সঙ্গে সম্পর্ক ভেঙে গেলেও পুত্র লুকা সাবেক বার্সেলোনা ও পিএসজির তারকার সঙ্গেই থাকেন।

এর বাইরে ব্রাজিলিয়ান মডেল ও ইনফ্লুয়েন্সার অ্যামান্ডা কিম্বার্লির গর্ভেও নেইমারের সন্তান রয়েছে।

গত বছর কন্যাসন্তানের জন্ম দেন কিম্বার্লি। নেইমারের দ্বিতীয় কন্যাসন্তানের নাম হেলেনা। এবার মেল আসায় তিন কন্যা ও এক পুত্রের বাবা নেইমার।

মন্তব্য (০)





image

জাপানের কাছে ধরাশায়ী ব্রাজিল

১

স্পোর্টস ডেস্ক : এশিয়ান পরাশক্তী জাপানের কাছে শেষ মুহুর্তের গোলে হেরে গেছে বি...

image

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

২

স্পোর্টস ডেস্ক : ‘লাইক ফাদার লাইক সান’ — কথাটা বেশ আগে থেকে...

image

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

৩

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...

image

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জ...

৪

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...

image

৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালি

৫

স্পোর্টস ডেস্ক : পিও এস্পোসিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়েছে...

  • company_logo