• লিড নিউজ
  • রাজনীতি

জুলাই ঘোষণাপত্রকে অবশ্যই নতুন সংবিধানে যুক্ত করতে হবে: নাহিদ

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই ঘোষণাপত্রকে অবশ্যই নতুন সংবিধানে যুক্ত করতে হবে। কেবল যুক্ত নয়, একাত্তর ও চব্বিশের আকাঙ্ক্ষাই হবে নতুন সংবিধানের আদর্শিক ভিত্তি। প্রথমে রাজনৈতিক ঐকমত্যের দলিল হিসেবে জুলাই ঘোষণাপত্র প্রস্তুত হবে। পরে একে সাংবিধানিক ও আইনি ভিত্তি দিতে হবে।’ 

রোববার (৬ জুলাই) নাহিদ ইসলামের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা বলা হয়। 
ওই পোস্টে বলা হয়, ‘জুলাই ঘোষণাপত্রে জুলাইয়ের ছাত্র-গণঅভুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, শহীদ ও আহতদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি থাকবে।’

উল্লেখ্য, জুলাই উপলক্ষে পদযাত্রার অংশ হিসেবে আজ সকালে নওগাঁর কুজাইল বাজার ঘুরে দেখান নাহিদ ইসলাম। তিনি এ সময় তিনি হাঁটুরেদের খোঁজ খবর নেন। এলাকাবাসীর আতিথেয়তায় চা পান করেন।’  

নাহিদ ইসলামের ফেসবুক পেজে বলা হয়, নাহিদ ইসলামের সঙ্গে এলাকাবাসীর অন্তরঙ্গ আলোচনায় নতুন দিনের রাজনীতির প্রত্যাশা এবং স্থানীয় সমস্যাগুলো উঠে আসে। নাহিদ ইসলাম এলাকাবাসীর কাছ থেকে বেশ কিছু মূল্যবান পরামর্শ গ্রহণ করেন।

মন্তব্য (০)





image

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন খন্দকার মোশাররফ

১

নিউজ ডেস্কঃ চিকিৎসা শেষে সিঙ্গাপুরে থেকে দেশে ফিরেছেন ব...

image

প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে ১ হাজার এতিম শিক্ষার্থী...

২

 নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্ম...

image

দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: র...

৩

নিউজ ডেস্ক : ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসর ও গণতন্ত্রবিরো...

image

যে কারণে পদত্যাগ করলেন এনসিপি নেতা

৪

নিউজ ডেস্কঃ বরগুনার পাথরঘাটায় জাতীয় নাগরিক পার্টির (এ...

image

প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিলেন ডা. শফিকুর, এক মঞ্চে উঠা ন...

৫

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশজুড়ে আগুন-সন্...

  • company_logo