ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ হাসপাতালের আইসিইউতে ভর্তি গুরুতর অসুস্থ শাশুড়ির জন্য দোয়া চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একইসঙ্গে গুরুতর অসুস্থ দলের প্রবীণ নেতা ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাবেক সদস্য মাওলানা রাফি উদ্দিন আহমদের জন্যও দোয়া চেয়েছেন তিনি।
শনিবার (৫ জুলাই) বেলা ২টার দিকে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দোয়া চান।
তিনি লিখেছেন, ‘আমার শ্রদ্ধেয়া শাশুড়ি গুরুতর অসুস্থ অবস্থায় নিবিড় পরিচর্যাকেন্দ্রে (ICU) চিকিৎসাধীন আছেন। জীবনের এই সন্ধিক্ষণে সকলের কাছে একান্ত দো'য়া প্রার্থী। সুস্থতা-অসুস্থতা ও হায়াত-মউতের মহান মালিক আল্লাহ তায়ালা যেন তাঁর এই বান্দির প্রতি একান্ত রহমত বর্ষণ করেন।’
তিনি আরও লিখেছেন, ‘একইভাবে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রবীণ দায়িত্বশীল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাবেক সদস্য মাওলানা রাফি উদ্দিন আহমদ সাহেবও বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন আছেন। তাঁর জন্যও আমি সকলের কাছে একান্ত দো'য়া প্রার্থী।’
নিউজ ডেস্কঃ চিকিৎসা শেষে সিঙ্গাপুরে থেকে দেশে ফিরেছেন ব...
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্ম...
নিউজ ডেস্ক : ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসর ও গণতন্ত্রবিরো...
নিউজ ডেস্কঃ বরগুনার পাথরঘাটায় জাতীয় নাগরিক পার্টির (এ...
নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশজুড়ে আগুন-সন্...

মন্তব্য (০)