• লিড নিউজ
  • রাজনীতি

জুলাই পদযাত্রার মধ্য দিয়ে মানুষের মুক্তির সনদ তৈরি হবে: নাহিদ

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ জুলাই পদযাত্রা সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে সাড়া ফেলেছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এই পদযাত্রার মধ্য দিয়ে মানুষের মুক্তির সনদ তৈরি হবে। 

দেশ গড়তে জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে রংপুর থেকে কুড়িগ্রামের উদ্দেশে যাত্রার শুরুতে এসব কথা বলেন তিনি। 

এসময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, মিথ্যা আশ্বাস দিয়ে বছরের পর বছর উত্তরবঙ্গের সঙ্গে প্রতারণা করেছে বড় রাজনৈতিক দলের নেতারা। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, এসি রুমে রাজনীতি না করে খেটে খাওয়া জনগণের জন্য রাজনীতি করতেই মাঠে নেমেছেন তারা।

এদিন কুড়িগ্রামে পৌঁছে রাজার হাট এলাকায় পথসভা করবে এনসিপি। এরপর কুড়িগ্রামের ত্রিমোহনী বাজার থেকে আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে পদযাত্রা শুরু করবেন এনসিপির নেতাকর্মীরা। পদযাত্রা শেষে কুড়িগ্রামের ঘোষপাড়া সিংহ এলাকায় পথসভার মধ্য দিয়ে কুড়িগ্রামের পদযাত্রা শেষ হবে। এরপর বিকেলে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করবে এনসিপি।

মন্তব্য (০)





image

সরকারকে ‘মেজরিটির ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ম...

image

মালয়েশিয়া–সিঙ্গাপুর–ফিলিপাইন সফরে জামায়াতের ৩৪ এমপি

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য ...

image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

  • company_logo