• খেলাধুলা

কে হচ্ছেন টাইগারদের পরবর্তী টেস্ট অধিনায়ক!

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংস ব্যবধানে হার ও দলের বাজে পারফরম্যান্সের পর অবশেষে টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। এর পর সংবাদ সম্মেলনে নিজেই এই সিদ্ধান্ত জানান। এখন প্রশ্ন কে হচ্ছেন টাইগারদের পরবর্তী টেস্ট অধিনায়ক?

ক্রিকেট পাড়ায় সম্ভাব্য নাম হিসেবে ঘুরছে মেহেদী হাসান মিরাজের নাম। নেতৃত্বের অভিজ্ঞতা, স্থিতিশীল পারফরম্যান্স এবং দলের সঙ্গে দীর্ঘ সময় থাকা এই তিনটি দিক থেকে এগিয়ে তিনি। জাতীয় দলের সাবেক নির্বাচক হান্নান সরকারও মনে করেন, টেস্ট নেতৃত্বের জন্য মিরাজই সেরা পছন্দ।

যদিও উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসকেও অনেকে বিবেচনায় রাখছেন। তবে সাম্প্রতিক সময়ের ব্যাটিং ফর্ম ও মাঠের নেতৃত্বগুণ বিবেচনায় মিরাজই এগিয়ে থাকছেন বলে ধারণা ক্রিকেট বোর্ড সংশ্লিষ্টদের। তবে চূড়ান্ত সিদ্ধান্ত বিসিবির। কয়েকদিনের মধ্যেই নতুন অধিনায়কের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।

হান্নান সরকার বলেন, শান্ত ভালো করছিল টেস্টে। এখন যেহেতু ছেড়ে দিয়েছে তাহলে ব্যাটিংয়ে আরো মনোযোগ বাড়াতে পারবে। তবে পরবর্তী অধিনায়ক হিসেবে মিরাজই এগিয়ে থাকবে। লিটনের কথাও আসতে পারে তবে মিরাজই এগিয়ে মনে হয় আমার কাছে। মিরাজ অধিনায়ক হিসেবে যথেষ্ট ক্যাপাবল।

এর আগে অধিনায়কত্ব ছাড়ার কারণ হিসেবে শান্ত বলেন, এই ড্রেসিংরুমে গত কয়েক বছর ধরে লম্বা সময় ধরে আমার থাকার সুযোগ হয়েছে। এটা আমার ব্যক্তিগত মতামত যে তিনজন অধিনায়ক দলের জন্য সমস্যা হতে পারে। দলের ভালোর জন্য এখান থেকে সরে আসছি। যদি ক্রিকেট বোর্ড মনে করে যে, তিনটা অধিনায়কই রাখবে, এটা তাদের সিদ্ধান্ত।

 

মন্তব্য (০)





image

জাপানের কাছে ধরাশায়ী ব্রাজিল

১

স্পোর্টস ডেস্ক : এশিয়ান পরাশক্তী জাপানের কাছে শেষ মুহুর্তের গোলে হেরে গেছে বি...

image

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

২

স্পোর্টস ডেস্ক : ‘লাইক ফাদার লাইক সান’ — কথাটা বেশ আগে থেকে...

image

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

৩

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...

image

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জ...

৪

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...

image

৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালি

৫

স্পোর্টস ডেস্ক : পিও এস্পোসিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়েছে...

  • company_logo