ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ ইনজুরির কারণে দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন নেইমান জুনিয়র। কার্লো আনচেলত্তির অধীনে দুটি ম্যাচ খেললেও সেখানে ছিলেন না তিনি। তবে আনচেলত্তির বিশ্বকাপ পরিকল্পনার মধ্যেই রয়েছেন এই তারকা ফুটবলার। তাই নেইমারকে প্রস্তুতি নেওয়া বার্তা দিয়েছেন এই ইতালিয়ান কোচ।
দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, নেইমার আমাদের জন্য বিশ্বকাপ পরিকল্পনায় খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। তার হাতে এখনো সময় আছে, সে যেন নিজেকে ভালোভাবে প্রস্তুত করে।
বর্তমানে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে খেলছেন ৩৩ বছর বয়সী নেইমার। যেখানে এই সপ্তাহেই নিজের চুক্তি বছরের শেষ পর্যন্ত নবায়ন করেছেন তিনি। তবে ইনজুরির কারণে খুব বেশি ম্যাচ খেলতে পারেননি। গত পাঁচ মাসে মাঠে নেমেছেন মাত্র ১২ বার, গোল করেছেন ৩টি।
ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা (৭৯ গোল) হয়েও জাতীয় দলের বাইরে থাকা নেইমার কি আর একবার নিজের সেরা রূপে ফিরতে পারবেন? এমন প্রশ্ন তুলছে বিশ্লেষকরা। তাই বিশ্বমঞ্চে নিজেকে প্রমাণ করতে এখন থেকেই শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি প্রস্তুতি নিতে হবে নেইমারকে।
নিউজ ডেস্ক : ইতিহাসে প্রথম কোনো ক্রীড়া সংস্থা হিসেবে ১.২ বি...
স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার সঙ্গে এক মৌসুমের অধ্যায় শেষ করে...
স্পোর্টস ডেস্ক : সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিলেন ভারতীয় দল...
স্পোর্টস ডেস্ক : অর্থের চেয়ে পছন্দের ক্লাবে খেলাকে বেশি গুরু...
স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্...

মন্তব্য (০)