• লিড নিউজ
  • জাতীয়

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তেমন শোডাউন করতে পারেনি আ. লীগ: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ  স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। গতকাল তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তেমন শোডাউন করতে পারেনি তারা।

মঙ্গলবার (২৪ জুন) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকের শেষে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের বড় ভূমিকা রয়েছে। আগের মত দিনের ভোট আর রাতে হবে না। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীসহ সবার সহযোগিতা প্রয়োজন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মব ভায়োলেন্স বন্ধ না হলেও তা কমে এসেছে। মব ভায়োলেন্সের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টতা পেলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে ভালো থাকে সে ব্যাপারে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। বলেন, আইনশৃঙ্খলা বাহিনী বৈঠকে জানিয়েছে একটি ভালো ভোট করার জন্য তাদের প্রস্তুতি রয়েছে।

তবে, সুষ্ঠু নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে না, যারা নির্বাচনে অংশ নেবেন সেসব রাজনৈতিক দল দলের উপরও নির্ভর করে একটি সুষ্ঠু নির্বাচন- যোগ করেন উপদেষ্টা।

মন্তব্য (০)





image

‎সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজ...

নিউজ ডেস্কঃ সংস্কৃতির বিকাশ ও সুস্থ সাংস্কৃতিক চর্চার ম...

image

‎৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্য...

নিউজ ডেস্কঃ দায়িত্ব নেওয়ার ৫ মাসের মধ্যে বর্তমান বিএনপি...

image

দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল:...

নিউজ ডেস্কঃ গণতন্ত্রের মা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহু...

image

‎সরকারের ৬ মাসের লক্ষ্যের মোটামুটি সবগুলোই পূরণ হয়েছে: রিজভী

নিউজ ডেস্কঃ বর্তমান সরকারের ৬ মাসের অঙ্গীকারের লক্ষ্য অ...

image

মোহাম্মদপুরে কোনো ‘কিশোর গ্যাং’ সক্রিয় নেই, দাবি র‌্যাবের

নিউজ ডেস্কঃ রাজধানীর মোহাম্মদপুরকে গডফাদার ও সন্ত্রাসী তৎপরত...

  • company_logo