• রাজনীতি

বাংলাদেশে রাজনীতি করা মানে জীবন হাতে নিয়ে থাকা: রুমিন ফারহানা

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, নাসির উদ্দিন পাটোয়ারীর ৩০০ আসন পাওয়ার কথা কৌতুকের শামিল। নাহলে তো এনসিপির 'ন' নিয়েও আলোচনার কিছু নেই। কৌতুক থেকেই হোক এনসিপি আলোচনায় আছে।

নিউজ টোয়েন্টিফোরের জনতন্ত্র-গণতন্ত্র অনুষ্ঠানে এসে রুমিন ফারহানা বলেন, সময় যতো গড়াতে থাকবে তখন মানুষ সত্যিই বুঝতে পারবে যে বাংলাদেশ নির্বাচনমুখী হয়েছে কি না। রাজনীতি কঠিন ব্যাপার। বাংলাদেশে রাজনীতি করা মানে জীবন হাতে নিয়ে থাকা।

এসময় তিনি বলেন, রাজনীতিবিদদের হাত ধরে বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি থেকে আজকে এই জায়গায় এসেছে। এসময় এক প্রশ্নে তাকে জিজ্ঞাসা করা হয় বিএনপিকে সরকার ভয় পায় কি না। সেই প্রশ্নের জবাবে তিনি বলেন, বিরাজনীতিকরণের প্রচেষ্টা চলছে দেশে।

এসময় তিনি উল্লেখ করেন, বিএনপি যদি জনগণকে স্বস্তি দিতে না পারে তাহলে সেটি ভোটের মাধ্যমে নির্ধারণ করবে জনগণ। কিন্তু এই সরকার কেনো ফৌজদারি অপরাধ নিয়ন্ত্রণ করছে পারছে না? এই দায়ভার বিএনপির ওপর চাপালে চলবে না। এই দায়ভার তাদেরই নিতে হবে বলে জানান রুমিন ফারহানা।

মন্তব্য (০)





image

সরকারকে ‘মেজরিটির ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ম...

image

মালয়েশিয়া–সিঙ্গাপুর–ফিলিপাইন সফরে জামায়াতের ৩৪ এমপি

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য ...

image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

  • company_logo