• রাজনীতি

মেধা পাচার বন্ধের তাগিদ দিয়েছেন সালাহউদ্দিন আহমদ

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাষ্ট্র ও শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় মেধা পাচার বন্ধের তাগিদ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, রাষ্ট্র ও শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা যাতে ব্রেন ড্রেন (মেধা পাচার) বন্ধ করতে পারি। দেশে যদি উন্নতমানের রিসার্চ করার সুযোগ থাকে, ভালো পরিবেশ থাকে; তবে বিদেশ কেন যাবে মানুষ?    

রোববার (২২ জুন) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে তারুণ্যের রাষ্ট্র চিন্তার আয়োজনে ‘শিক্ষা ও শিক্ষাঙ্গন' শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন।  

এ সময় মতৃভাষায় শিক্ষা গ্রহণের ওপর জোর দেন সালাহউদ্দিন। তিনি বলেন, আমাদের এখানে এমন একটি পরিবেশ তৈরি করা হয়েছে, যার ফলে একবার চলে গেলে মেধাবিরা এখানে আর ফিরে আসে না। আমি অনেক দেশ দেখেছি, সাম্প্রতিক ইতিহাসে আমরা চাইনা ও ইন্ডিয়াতে দেখেছি, তারা অন্য দেশ থেকে প্রশিক্ষণ, জ্ঞান নিয়ে এসে নিজের দেশকে ডেভেলপ করেছে। 

তিনি বলেন, আমাদের এখান থেকে ব্রেন ড্রেন হওয়ার বহুবিধ কারণ রয়েছে। সেগুলো যদি রোধ করা যায় তবে তা রোধ করা যাবে। 

মাতৃভাষায় শিক্ষা অর্জনের ওপর গুরুত্ব দিয়ে সালাহউদ্দিন বলেন, ‘আমাদের প্রাথমিক শিক্ষা গ্রহণ করতে হবে মাতৃভাষায়। আমরা অবশ্যই সেকেন্ডারি শিক্ষা গ্রহণ করবো, কিন্তু আমরা যদি বিদেশি ভাষায় প্রাথমিক ও সেকেন্ডারি লেভেল বা হায়ার সেকেন্ডারি পড়তে যায়, তবে সে ক্ষেত্রে মেধার বিকাশটা হবে না। যখন শিশু কথা বলে, তার মা যেভাবে কথা বলে সেও সেভাবে কথা বলে। শুধু ইংলিশ মিডিয়াম স্কুল সৃষ্টি করলাম, সেখানে পড়ালাম আমেরিকা পাঠাবো বলে- এগুলো ইমোশন।’ 

সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি মাতৃভাষায় পড়ানোর আহ্বান জানিয়ে সালাহউদ্দিন বলেন, এর বাইরেও আমরা বিদেশি দুটো ভাষা শেখাবো। 

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষা ও গবেষণায় কোনো অবহেলা করা হবে না। উন্নত শিক্ষা ও গবেষণা নিশ্চিত করা গেলে মেধা পাচার হবে না। 

তিনি বলেন, আমরা যদি এমন পরিবেশ সৃষ্টি করি, যেখানে শিক্ষা ও গবেষণা দুটোই এগিয়ে নেওয়া যাবে। তবে মেধা পাচার রোধ করা যাবে। কিন্তু আমরা অপকালচারের শিকার হয়েছিলাম। যেভাবে মেধাকে অবমূল্যায়ন করা হয়েছে, শিক্ষাকে পলিটিসাইজ করা হয়েছে, সেটার পরিণতি আজকের এই সেমিনার।

মন্তব্য (০)





image

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন খন্দকার মোশাররফ

১

নিউজ ডেস্কঃ চিকিৎসা শেষে সিঙ্গাপুরে থেকে দেশে ফিরেছেন ব...

image

প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে ১ হাজার এতিম শিক্ষার্থী...

২

 নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্ম...

image

দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: র...

৩

নিউজ ডেস্ক : ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসর ও গণতন্ত্রবিরো...

image

যে কারণে পদত্যাগ করলেন এনসিপি নেতা

৪

নিউজ ডেস্কঃ বরগুনার পাথরঘাটায় জাতীয় নাগরিক পার্টির (এ...

image

প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিলেন ডা. শফিকুর, এক মঞ্চে উঠা ন...

৫

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশজুড়ে আগুন-সন্...

  • company_logo