• স্বাস্থ্য

নওগাঁ সদর হাসপাতালে দুদকরে অভিযান, পাওয়া গেলো অনিয়ম

  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি : বিভিন্ন অনিয়মের অভিযোগে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৮ জুন) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত টানা ২ ঘন্টাব্যাপি এই অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় নওগাঁর উপ-সহকারী পরিচালক মেহবুবা খাতুন রিতা। এসময় রোগী ও রোগীর স্বজনদের সাথে কথা বলেন দুদক কর্মকর্তারা।

দুদকের এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছেন হাসপাতালে আসা সেবা গ্রহীতারা। সেইসঙ্গে এমন অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন তারা।

নওগাঁ সদর উপজেলার চাঁদপুর গ্রাম থেকে ছেলেকে চিকৎসা করাতে আসা সুমি আক্তার বলেন, হাসপাতালে ছেলেকে ভর্তি করিয়েছি ৫ দিন দিন হচ্ছে এখনো খাবার পাই নাই। আমাদের বাড়ী দূরে হওয়ায় হোটেল থেকে খাবার কিনে খেতে হচ্ছে। যারা খাবার বিতরণ করতে আসে তারা দেখে দেখে খাবার দেয়। সবাইকে খাবার দেয় না। দুদকের এমন অভিযান নিয়মিত পরিচালনা হলে হাসপাতাল গুলোর দুর্নীতি কমে আসবে।

নওগাঁর কানমটকা এলাকার বাসিন্দা আব্দুস সবুর বলেন, ঈদের ছুটিতে ঢাকা থেকে বাড়ীতে এসেছি। গত ৩ আগে ডায়েরিয়ার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছি। গত ৩ দিনে কোন খাবার পাইনাই। আজকে সকালে একটা কলা, রুটি এবং ডিম দিয়েছে। তাছাড়া সব খাবার বাইর থেকে কিনে খেতে হচ্ছে। ডাক্তারারও আমাদেরকে সময়মত ভিজিট করতে আসেনা।

অভিযানের বিষয়ে দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় নওগাঁর উপসহকারী পরিচালক মেহবুবা খাতুন রিতা বলেন, হাসপাতালে বরাদ্দের চেয়ে কম খাবার পরিবেশন, ওষুধ কালোবাজারি, হাসপাতালের সরকারি টেন্ডারে বিশেষ শর্ত জুড়ে দেওয়া এবং চিকিৎসকদের সময়মতো না আসা, রোগীদের সাথে দূর্বব্যবহারসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করি। অভিযানে খাবারে অনিয়ম এবং চিকিৎসকদের সময়মত না আসার প্রমাণ মিলেছে। সরকারি টেন্ডারের কিছু নথিপত্র সংগ্রহ করা হয়েছে। নথিপত্র গুলো পর্যালোচনা করে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন পাঠানো হবে।  

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল চৌধুরী বলেন, দুদক কিছু অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে। আমাদের এই হাসপাতালটি ২৫০ শয্যা হলেও এখনো বরাদ্দ আসে ১০০ শয্যার। যার কারনে সব রোগীকে আমাদের পক্ষে খাবার দেওয়া সম্ভব হয়না। ডাক্তারদের সময়মত না আসার ব্যাপারে কিছু ত্রুটি বিচ্চুতি রয়েছে। এ ব্যাপারে উনারা যে নির্দেশনা দিয়েছে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

‎হাম এড়াতে ঈদে শিশুদের নিয়ে সতর্কভাবে চলাচলের পরামর্শ জনস...

নিউজ ডেস্কঃ ঈদকে সামনে রেখে গণপরিবহনে বাড়তি ভিড়, অবাধ য...

image

হাম ও উপসর্গে আরও ১৬ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৫২৮

নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ...

image

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু, মোট ৫০০ ছ...

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে সারাদেশে আরও...

image

হাম ও উপসর্গে মোট মৃত্যু বেড়ে ৫০০ ছুঁই ছুঁই

নিউজ ডেস্কঃ দেশে সবশেষ ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ...

image

হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা ৫০০ ছু...

নিউজ ডেস্ক : হাম ও হামের উপসর্গে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ১১...

  • company_logo