ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ফরম্যাটের জন্য বাংলাদেশ দলের নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে বিসিবি। বৃহস্পতিবার (১২ জুন) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়ানডে অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের নাম জানিয়েছে বোর্ড।
দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মিরাজ বলেন, ‘এই দায়িত্ব পেয়ে অনেক সম্মানিত বোধ করছি। দেশকে নেতৃত্ব দেওয়া যেকোনো ক্রিকেটারের স্বপ্ন। আমার প্রতি যে আস্থা রেখেছে, তার প্রতিদান দেওয়ার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। দলের ওপরও আমার আস্থা আছে। আমাদের মেধা আছে, নির্ভয়ে খেলতে হবে। আমি চাই আত্মবিশ্বাস নিয়ে খেলতে, দেশের জন্য সেরাটা দিতে।’
মিরাজকে অধিনায়ক করা হয়েছে আগামী এক বছরের জন্য। বিসিবি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ১২ মাসের (এক বছর) জন্য আন্তর্জাতিক ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মিরাজ। ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার নাজমুল হোসেন শান্ত’র স্থলাভিষিক্ত হবেন আগামী মাসে শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে।
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘ব্যাট ও বল হাতে মিরাজের ধারাবাহিক পারফরম্যান্স, লড়াকু মানসিকতা ও দলকে প্রেরণা যোগানোর সামর্থ্যের কারণে বোর্ড মনে করেছে ওয়ানডে দলের রুপান্তর প্রক্রিয়ার সময়টায় সে-ই সবচেয়ে যোগ্য অধিনায়ক হওয়ার। আমরা বিশ্বাস করি তার টেম্পারমেন্ট ও ম্যাচিউরিটি বাংলাদেশকে সামনে নিয়ে যাবে।’
স্পোর্টস ডেস্ক : স্পেনের ইতিহাসে সবচেয়ে সফলতম ক্লাব রিয়াল মা...
নিউজ ডেস্ক : গেল বছর আর্সেনালের কাছে ফাইনালে হেরেছিল বা...
স্পোর্টস ডেস্ক : ফোর্বসের জরিপে আয়ের দিক থেকে শীর্ষে পর্তুগালের তারকা ফ...
স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না, সে বিষয়ে ধোঁয়া...
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের কোচিং স্টাফের...

মন্তব্য (০)