• রাজনীতি

নির্বাচন ও সংস্কারের জন্য ইউনূস-তারেকের বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে: রিজভী

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে তারেক রহমানের বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

বৃহস্পতিবার (১২ জুন) দলীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে রিজভী বলেন, খড়কুটো কুড়াতে হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। বিগত আমলে ১৬ আনা প্রভুত্ব করেছে শেখ হাসিনা।

তিনি আরও বলেন, আগামীকালের বৈঠক নির্বাচন, সংস্কার ও গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রিজভী আরও বলেন, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদের বিষয়টা আড়াল করতে অপপ্রচার চালানো হচ্ছে। টাকা পাচার করে বিভিন্ন দেশে আরাম আয়েশে বসবাস করছে তাদের বিচার হওয়া উচিত।

বিদেশি নাগরিকদের বাংলাদেশি বলে ভারত পুশইন করছে বলেও অভিযোগ তোলেন বিএনপির এই নেতা।

মন্তব্য (০)





image

সরকারকে ‘মেজরিটির ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ম...

image

মালয়েশিয়া–সিঙ্গাপুর–ফিলিপাইন সফরে জামায়াতের ৩৪ এমপি

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য ...

image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

  • company_logo