ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে অবস্থানকালে তার বিরুদ্ধে কিছু প্রবাসীর বিক্ষোভ সমাবেশ করেছে। এই বিক্ষোভকারীদের সংখ্যা নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি সংক্ষিপ্ত পোস্ট দিয়েছেন, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের মন্তব্য ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
বুধবার (১১ জুন) দিনগত রাত ১২টা আট মিনিটে দেওয়া পোস্টে শফিকুল আলম লিখেছেন, ‘ঘেউ ঘেউ করার জন্য পুরা ইউরোপ টোকাইয়া মাত্র ২০টা লোক পাইলো!’ তার মন্তব্যটি তাৎক্ষণিকভাবে ভাইরাল হয়ে যায় এবং অনেকেই এতে কমেন্ট করেন।
কমেন্টকারী আমিনুল ইসলাম নামে লিখেছেন, 'আল্লাহ্রে আল্লাহ্। আপনাদের জন্য আর মন খারাপ করে থাকতেও পারি না। একটু মন খারাপ হয়েছিল। এখন এর মাঝেও হাসছি! কি একটা অবস্থা!’
সাদিকুর রহমান খান লিখেছেন, ‘সবচে বড় ব্যাপার, একবার আপনাকে নাস্তিক বলল, আরেকবার বলল টেররিস্ট। মানে গালি কি দিতে হবে, সেইটাও জানে না টোকাইগুলা।’
আবু সাইদ আহমেদ লিখেছেন, ‘ইউরোপ মহাদেশে স্বাধীন দেশের সংখ্যা পঞ্চাশটি। তাই আড়াইটা রাষ্ট্র থেকে একজন করে প্রতিনিধি উপস্থিত ছিল-- একে আপনার কম মনে হয়!’
নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ম...
নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য ...
নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...
নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...
নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

মন্তব্য (০)