• লিড নিউজ
  • রাজনীতি

এবার সিঙ্গাপুরের কাছে হারের পর যা বললেন ক্রীড়া উপদেষ্টা

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ প্রত্যাবর্তনের গল্প লিখতে হলে দারুণ কিছু করতে হতো বাংলাদেশকে। ঢাকা জাতীয় স্টেডিয়ামে আজ তা করতে পারেননি হামজা চৌধুরী ও শমিত শোমরা। ফল ঘরের মাঠে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ ব্যধানের হারল বাংলাদেশ। ম্যাচ হার‌লেও দর্শকদের হৃদয় জি‌তে‌ছে বাংলা‌দেশ।

মঙ্গলবার (১০ জুন) সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে বাংলাদেশ গোলের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছেও ফিরতে পারেনি। ডিফেন্ডার তারিক কাজীর নেওয়া হেডটি যদি বার স্পর্শ না করে সামান্য নিচ দিয়ে যেত, তাহলে ম্যাচটা ড্র হতে পারত।

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ হারের পর প্রতিক্রিয়া জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বাংলাদেশ দলের খেলায় সন্তোষ প্রকাশ করে তিনি লিখেছেন, ‘বাংলাদেশ ভালো খেলেছে।’

এ ছাড়া, তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখা হয়, যে ম্যাচ কোটি ফুটবল প্রেমীদের ভাসিয়েছে উন্মাদনায়। জয় অথবা হার, এ সমর্থনই একদিন বাংলাদেশকে এগিয়ে নিবে অনন্য উচ্চতায়। 

মন্তব্য (০)





image

সরকারকে ‘মেজরিটির ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ম...

image

মালয়েশিয়া–সিঙ্গাপুর–ফিলিপাইন সফরে জামায়াতের ৩৪ এমপি

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য ...

image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

  • company_logo