• রাজনীতি

প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে নাঃ ডা. শফিকুর রহমান

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এক কোটি ১০ লাখ প্রবাসীকে ইগনোর করে কোনো সফলতা দেখা যাবে না। রেমিট্যান্স যোদ্ধাদের ভোটের অধিকার না দেওয়া হবে নির্মম উপহাস। এতে দেশের অর্থনীতি করুন পরিনতির দিকে যাবে। এতে আমাদের কোনো কম্প্রোমাইজ নেই। এ ব্যাপারে নির্বাচন কমিশনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

মঙ্গলবার রাজধানীর বনানীতে একটি অভিজাত হোটেলে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আদালতের রায় অনুযায়ী জামাতের নিবন্ধন ও প্রতীক অফিসিয়ালি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে নির্বাচন কমিশনে প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, বর্তমান নির্বাচন কমিশন তাদের চেয়ারের মর্যাদা রক্ষা করবেন বলে আমরা আশা করি। এজন্য জামায়াত সব ধরনের সহযোগিতা দেবে। কিন্তু কোনো ব্যতিক্রম দেখলে জামায়াত চুপ থাকবে না।

বর্তমান নির্বাচন কমিশনের সক্ষমতা যাচাইয়ের জন্য তিনি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ারও দাবি জানান।

জামায়াত আমির বলেন, জীবনবাজি রেখে যারা পরিবর্তনের জন্য লড়াই করেছিলেন, তাদের লক্ষ্য ছিল ফ্যাসিজমকে বিদায় করা। দুঃখজনক হলেও সত্য যে, ফ্যাসিস্টরা বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিজম রয়ে গেছে। এর কালো ছায়া এখনো জাতির ঘাড়ে রয়ে গেছে। ফ্যাসিজমকে পুরোপুরি বিদায়ের লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দরকার। যার মধ্য দিয়ে একটা ন্যায্য সরকার গঠিত হবে। যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। কিন্তু নির্বাচনটা কীভাবে হবে? এই নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে জামায়াতে ইসলামীর রয়েছে ঐতিহাসিক অবদান।

মন্তব্য (০)





image

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন খন্দকার মোশাররফ

১

নিউজ ডেস্কঃ চিকিৎসা শেষে সিঙ্গাপুরে থেকে দেশে ফিরেছেন ব...

image

প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে ১ হাজার এতিম শিক্ষার্থী...

২

 নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্ম...

image

দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: র...

৩

নিউজ ডেস্ক : ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসর ও গণতন্ত্রবিরো...

image

যে কারণে পদত্যাগ করলেন এনসিপি নেতা

৪

নিউজ ডেস্কঃ বরগুনার পাথরঘাটায় জাতীয় নাগরিক পার্টির (এ...

image

প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিলেন ডা. শফিকুর, এক মঞ্চে উঠা ন...

৫

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশজুড়ে আগুন-সন্...

  • company_logo