• বিনোদন

ঈদের জুটি নাফিস–পূর্ণিমা বৃষ্টি

  • বিনোদন

ছবিঃ সিএনআই

বিনোদন প্রতিবেদক: আর কয়েকদিন পর কোরবানির ঈদ। বরাবরের মতো এবারও নাটকপাড়ায় শ্যুটিংয়ের ব্যস্ততা চলছে। সে ধারাবাহিকতায় ঈদে ডিজিম্যাক্স টিভি ইউটিউব চ্যানেলে আসছে নাফিস আহমেদ ও পূর্ণিমা বৃষ্টি জুটির দুটো নাটক। এবারই প্রথম জুটি বেঁধেছেন দুজনা।

নাফিস  জানান, শ্যুটিং করে বেশ ভালো লেগেছে। টিম ভালো ছিলো। পূর্ণিমা বৃষ্টির সাথে জুটি বেঁধে কাজ করলাম। দুটো কাজ করায় আমাদের মধ্যে ভালো বোঝাপড়া হয়েছে। আশা করি, দর্শকেরও কাজ দুটো ভালো লাগবে।

জানা যায়, শেখন সেলিমের পরিচালনায় দুটো নাটকের নাম ‘পালিয়ে বিয়ে’ ও ‘ইন্টারন্যাশনাল গুন্ডা’। নাটক দুটো প্রযোজনা করেছেন সজিবুল ইসলাম।

পূর্ণিমা বৃষ্টি  বললেন, আমরা শ্রীমঙ্গলের বিভিন্ন জায়গায় টানা শ্যুটিং করেছি। প্রথমবার নাফিস ভাইয়ের সাথে কাজ করে ভালো লেগেছে। সোশ্যাল মিডিয়ায় নাটকের শ্যুটিংয়ের ছবি পোস্ট করার পর ব্যাপক প্রতিক্রিয়া পেয়েছি। আমি নাটক দুটো নিয়ে আশাবাদী। দর্শকের প্রত্যাশা মিটবে।

উল্লেখ্য, পূর্ণিমা বৃষ্টি নিয়মিত ফটোশ্যুট ও বিজ্ঞাপনচিত্রের কাজ করছেন। নাফিস অভিনীত ছবি শেকড়, পিনিক ও নীল জোছনা মুক্তির অপেক্ষায় আছে।

মন্তব্য (০)





image

শাহরুখকে এক ঝলক দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম...

১

বিনোদন ডেস্ক : নিজের নতুন ছবি ‘প্রহার: দ্য আনটোল্ড স্টোরি অব উজ্জ্...

image

স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুখ খুললেন সালমান মুক্তাদির

২

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদ...

image

জীবনে ট্রল করার মতো কিছু করিনি, যারা এসব করে তারা ফালতু ল...

৩

বিনোদন ডেস্ক : ফেসবুকে প্রায়ই ট্রলের শিকার হন নব্বইয়ের দশকের...

image

বানসালির সিনেমায় বোল্ড দৃশ্যে আলিয়া ভাট

৪

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনীত রোমান্টিক থ...

image

দেবের পর জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা

৫

বিনোদন ডেস্ক : ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দায় নিজের পায়ের ...

  • company_logo