• রাজনীতি

লালমনিরহাটে জি এম কাদের ও তাঁর স্ত্রীসহ ১৯ জনের নামে থানায় হত্যাচেষ্টা মামলা

  • রাজনীতি

ফাইল ছবি

লালমনিরহাট প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী  জি এম কাদের, তাঁর স্ত্রী দলের প্রেসিডিয়াম সদস্য ও জেলা শাখার সভাপতি শেরিফা কাদেরসহ ১৯ জনের নাম উল্লেখ করে লালমনিরহাট সদর থানায় মামলা হয়েছে। সোমবার দুপুরে হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলাটি করেন খলিলুর রহমান নামে এক ব্যক্তি। মামলায় ২০-৩০জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এজাহারে বাদি অভিযোগ করেন, ২০১৮ সালে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে বাদি বিএনপির হয়ে শহরের নেছারিয়া কামিল মাদরাসা ভোটকেন্দ্রে পোলিং এজেন্ট হিসাবে দায়িত্ব পালন করেন। ভোট চলাকালে জি এম কাদেরসহ অন্যদের নির্দেশে খলিলুর রহমানকে ভোটকেন্দ্রের বাইরে এনে মারধর ও হত্যার চেষ্টা করা হয়। সেসময় থানায় মামলা করতে গেলে পুলিশ গ্রহণ করেনি বলেও এজাহারে উল্লেখ করেছেন মামলার বাদি।লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুন্নবী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। 

মন্তব্য (০)





image

সরকারকে ‘মেজরিটির ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ম...

image

মালয়েশিয়া–সিঙ্গাপুর–ফিলিপাইন সফরে জামায়াতের ৩৪ এমপি

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য ...

image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

  • company_logo