• খেলাধুলা

এবার দেশের মাটিতে খেলতে ঢাকায় হামজা

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়ে গেছে হামজা চৌধুরীর। তবে দেশের মাটিতে এখনও খেলেননি। সেই স্বাদ মিলে যেতে পারে কদিনের মাঝেই। ভুটান ও সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে সোমবার ঢাকায় ফিরেছেন ইংল্যান্ডের শীর্ষ লিগে খেলা হামজা।

আজ সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল হামজার। তবে ফ্লাইট দেরি হওয়ায় ১০টা ৫৫ মিনিটে অবতরণ করেন। বিমানবন্দর থেকে সরাসরি টিম হোটেলে উঠবেন বাংলাদেশের অন্যতম তারকা এই ফুটবলার।

ভারতের শিলংয়ে গত মার্চে এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডে স্বাগতিক দেশটির বিপক্ষে খেলেছিলেন হামজা। অভিষেক ম্যাচেই দেখিয়েছিলেন দাপট। এরপর আজ আবার ফিরলেন। তবে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে নাকি সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে খেলবেন, তা নিশ্চিত নয় এখনও।

এইতো সেদিন এসেছিলেন হামজা। কিন্তু রেশ রেখে গেছেন অনেকটা। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা মিডফিল্ডার স্বপ্ন দেখেছেন, কোটি ভক্তকে দেখিয়েছেন, বাংলাদেশ দলের হয়ে খেলেছেন এবং অল্পতেই রেখে গেছেন বড় ছাপ। তার সঙ্গে যোগ দিয়েছেন আরও দুই প্রবাসী খেলোয়াড়—ফাহমেদুল ইসলাম চলে এসেছেন, সামিত সোমও চলে আসবেন। কিউবা মিচেলও পেয়ে গেছেন বাংলাদেশি পাসপোর্ট।

তারকাদের নিয়েই বাংলাদেশ দল ঘোষণা করেছে বাফুফে। ২৬ সদস্যের প্রাথমিক দল ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। পরে সিঙ্গাপুরের বিপক্ষে ১০ জুন গুরুত্বপূর্ণ ম্যাচ। দুটি ম্যাচই হবে ঢাকা স্টেডিয়ামে। এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে চার দলের পয়েন্টই সমান ১ করে। ভারত-বাংলাদেশ এবং সিঙ্গাপুর-হংকং দুটি ম্যাচই হয়েছিল গোলশূন্য ড্র।

মন্তব্য (০)





image

জাপানের কাছে ধরাশায়ী ব্রাজিল

১

স্পোর্টস ডেস্ক : এশিয়ান পরাশক্তী জাপানের কাছে শেষ মুহুর্তের গোলে হেরে গেছে বি...

image

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

২

স্পোর্টস ডেস্ক : ‘লাইক ফাদার লাইক সান’ — কথাটা বেশ আগে থেকে...

image

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

৩

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...

image

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জ...

৪

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...

image

৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালি

৫

স্পোর্টস ডেস্ক : পিও এস্পোসিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়েছে...

  • company_logo