• খেলাধুলা

ইউরোপ জয়ের পর পিএসজিকে এমবাপ্পে–নেইমারের অভিনন্দন

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) অবশেষে ছুঁয়ে দেখল ইউরোপ সেরা হওয়ার স্বপ্ন। প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগ জয়ের পথে ইন্টার মিলানকে ফাইনালে উড়িয়ে দিয়েছে তারা, তাও ৫-০ গোলের রাজকীয় ব্যবধানে। এই ঐতিহাসিক জয়ের পর দলটিকে অভিনন্দন জানাচ্ছেন বহু ফুটবলপ্রেমী, সাবেক খেলোয়াড় ও ক্রীড়াজগতের তারকারা। তবে অভিনন্দনের ভিড়েও আলাদা করে নজর কাড়ছে কিলিয়ান এমবাপ্পে ও নেইমারের প্রতিক্রিয়া।

এই দুজনের দিকে বছরের পর বছর তাকিয়ে ছিল পিএসজি—চ্যাম্পিয়নস লিগ ট্রফির আশায়। একদিকে নেইমারকে দলে টানতে ব্যয় হয়েছিল রেকর্ড গড়া ২২ কোটি ইউরো, যা এখনও বিশ্বের সবচেয়ে দামি ট্রান্সফার। অন্যদিকে এমবাপ্পেকে দলে রাখার জন্য মাঠে নেমেছিলেন খোদ ফ্রান্সের প্রেসিডেন্ট। কিন্তু শেষমেশ, পিএসজির ইউরোপ জয়ের রাতে মাঠে ছিলেন না এ দুই তারকা।

গত মৌসুমেই রিয়াল মাদ্রিদে পাড়ি জমানো এমবাপ্পে ইনস্টাগ্রাম স্টোরিতে সাবেক ক্লাবকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘অবশেষে বড় দিনটা এল। বিজয় এসেছে, আর তা পুরো ক্লাবের সম্মিলিত প্রচেষ্টায়। অভিনন্দন পিএসজি।’

সাত মৌসুমে পিএসজির হয়ে ছয়টি লিগ আঁ, চারটি ফ্রেঞ্চ কাপ ও দুটি লিগ কাপ জেতা এমবাপ্পে ২০২০ সালে একবার চ্যাম্পিয়নস লিগ ফাইনালে খেলেছিলেন, কিন্তু শিরোপার স্বাদ পাননি। এবার রিয়ালের হয়ে প্রথম মৌসুমেই কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছেন তিনি।

এমবাপ্পের আগেই পিএসজির ‘প্রথম মহাতারকা প্রকল্প’ ছিলেন নেইমার। ২০১৭ সালে বার্সেলোনা থেকে তাকে আনা হয় ইউরোপীয় শ্রেষ্ঠত্বের স্বপ্নে। কিন্তু চোট আর সময়ের ব্যবধানে সেই স্বপ্ন পূরণ হয়নি। বর্তমানে ব্রাজিলের ক্লাব সান্তোসে খেলা ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডও ইনস্টাগ্রামে সাবেক ক্লাবের সাফল্যে প্রতিক্রিয়া জানিয়েছেন, সংক্ষেপে—‘অভিনন্দন পিএসজি’, সঙ্গে পাঁচটি হাততালির ইমোজি।

তাঁদের চোখে অভিনন্দন থাকলেও ভেতরে রয়ে গেল নিশ্চয়ই একরাশ অতৃপ্তি। পিএসজির ইউরোপ জয় দেখলেন, তবে গর্বের অংশ হতে পারলেন না।

মন্তব্য (০)





image

জাপানের কাছে ধরাশায়ী ব্রাজিল

১

স্পোর্টস ডেস্ক : এশিয়ান পরাশক্তী জাপানের কাছে শেষ মুহুর্তের গোলে হেরে গেছে বি...

image

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

২

স্পোর্টস ডেস্ক : ‘লাইক ফাদার লাইক সান’ — কথাটা বেশ আগে থেকে...

image

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

৩

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...

image

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জ...

৪

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...

image

৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালি

৫

স্পোর্টস ডেস্ক : পিও এস্পোসিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়েছে...

  • company_logo