• লিড নিউজ
  • শিক্ষা

মাদ্রাসা-মাধ্যমিকের ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু আজ

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হয়েছে দীর্ঘ ছুটি। রোববার থেকে দেশের মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ ছুটি শুরু হয়েছে। তবে তার আগের দুই দিন ৩০ ও ৩১ মে সাপ্তাহিক ছুটি হওয়ায়, কার্যত ২৯ মে থেকেই এসব প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে।

মাধ্যমিক ও ভোকেশনাল ছুটি

মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি একত্রে শুরু হয়েছে ১ জুন থেকে, যা চলবে ১৯ জুন পর্যন্ত। ২০ জুন বিদ্যালয় খোলার কথা থাকলেও ওইদিন শুক্রবার হওয়ায় ক্লাশ শুরু হবে ২২ জুন থেকে।

কারিগরি ও ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও একইসঙ্গে ছুটি শুরু হয়েছে ১ জুন থেকে, যা চলবে ১৯ জুন পর্যন্ত। ২০ ও ২১ জুন সাপ্তাহিক ছুটি থাকায়, এসব প্রতিষ্ঠানে পাঠদান শুরু হবে ২২ জুন থেকে।

মাদ্রাসায় সবচেয়ে বেশি ছুটি

সরকারি ও বেসরকারি আলিয়া মাদ্রাসা, ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল পর্যায়ের মাদ্রাসাগুলোর ছুটি শুরু হয়েছে ১ জুন থেকে এবং চলবে ২৫ জুন পর্যন্ত। ফলে মাদ্রাসাগুলোতে সর্বোচ্চ ২৫ দিনের ছুটি হচ্ছে। পাঠদান শুরু হবে ২৬ জুন থেকে।

প্রাথমিক ও কলেজে ভিন্ন সময়সূচি

দেশের ৬৫ হাজারেরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু হবে ৩ জুন থেকে, চলবে ২৩ জুন পর্যন্ত। ২৪ জুন থেকে ক্লাশ শুরু হবে।

সরকারি-বেসরকারি কলেজে ঈদের ছুটি শুরু হবে ৩ জুন এবং চলবে ১২ জুন পর্যন্ত। কলেজগুলোতে পাঠদান শুরু হবে ১৩ জুন থেকে।

ছুটিতে বৈচিত্র্য

২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি বিশ্লেষণে দেখা গেছে, এবার ছুটির সময়সীমায় রয়েছে বৈচিত্র্য। কোনো প্রতিষ্ঠানে ১০ দিনের মতো ছুটি থাকলেও, কোনো প্রতিষ্ঠানে ছুটি ২৩ দিন ছাড়িয়েছে। সবচেয়ে বেশি ছুটি পাচ্ছেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা।

মন্তব্য (০)





image

জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হলেন ড. মোহাম্মদ আলী হোসেন

জামালপুর প্রতিনিধি : জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

image

শিক্ষকদের বদলি নিয়ে সবশেষ যা জানা গেল

নিউজ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি...

image

উত্তরবঙ্গের কৃষিশিক্ষায় নতুন সম্ভাবনা, এগিয়ে চলছে কুড়িগ্র...

রংপুর ব্যুরো : উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক...

image

‎শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাং...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব চিরকাল অবিচল থাকব...

image

‎অপ্রতিম হত্যা: কুবিতে শোক, ক্লাশ-পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগ...

  • company_logo