• রাজনীতি

জাতীয় নির্বাচন নিয়ে একটি মহল জাতিকে ব্ল্যাকমেইল করছে: মির্জা আব্বাস

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জাতীয় নির্বাচন নিয়ে একটি মহল জাতিকে ব্ল্যাকমেইল করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, নির্বাচন নিয়ে জাতিকে ব্ল্যাকমেইল করবেন না। যে কোনো মূল্যেই হোক, দেশে একটি রাজনৈতিক সরকার আসা উচিত। তবেই দেশের অস্থিরতা দূর সম্ভব।

শনিবার (৩১ মে) যাত্রাবাড়ীতে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

মির্জা আব্বাস বলেন, নির্বাচন নিয়ে বিরুদ্ধে বলার অধিকার সবার যেমন আছে, তেমনি নির্বাচনের পক্ষে বলার অধিকার বিএনপিরও আছে। তবে নির্বাচন নিয়ে জাতিকে ব্ল্যাকমেইল করবেন না, এটা ঠিক হবে না।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, অনেকে আশঙ্কায় আছে বিএনপি ক্ষমতায় যাবে। বিএনপি তো এর আগে ৩-৪ বার ক্ষমতায় গেছে, তবে ভয় কেন? ভয়ের কিছু নেই। জনগণ যদি কাউক নির্বাচিত করে, বিএনপি মেনে নেবে। তবে দেশের বিশৃঙ্খলা পরিস্থিতি থেকে উত্তরণে রাজনৈতিক সরকার প্রয়োজন।

মন্তব্য (০)





image

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন খন্দকার মোশাররফ

১

নিউজ ডেস্কঃ চিকিৎসা শেষে সিঙ্গাপুরে থেকে দেশে ফিরেছেন ব...

image

প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে ১ হাজার এতিম শিক্ষার্থী...

২

 নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্ম...

image

দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: র...

৩

নিউজ ডেস্ক : ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসর ও গণতন্ত্রবিরো...

image

যে কারণে পদত্যাগ করলেন এনসিপি নেতা

৪

নিউজ ডেস্কঃ বরগুনার পাথরঘাটায় জাতীয় নাগরিক পার্টির (এ...

image

প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিলেন ডা. শফিকুর, এক মঞ্চে উঠা ন...

৫

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশজুড়ে আগুন-সন্...

  • company_logo