• রাজনীতি

টাকার জন্য মামলা বাণিজ্য শুরু করেছে একটি দল: সারজিস আলম

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ টাকা খাওয়ার জন্য একটি দল মামলা বাণিজ্য শুরু করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, এভাবে মামলা ব্যবসা চলতে দেয়া যাবে না।

তিনি আরও বলেন, একটি মানুষ যদি নিরপরাধ হয়, তার বিরুদ্ধে জুলুম করা যাবে না। যারা এমন করবে, তা তাদের ওপর ফিরে যাবে—যার উদাহরণ ফ্যাসিস্ট শেখ হাসিনা।

আজ বুধবার (২৮ মে) দুপুরে দিনাজপুরের বিভিন্ন উপজেলা সফরের দ্বিতীয় দিনে বিরল উপজেলা টেম্পুস্ট্যান্ডে আয়োজিত পথসভায় সারজিস এসব কথা বলেন।

তিনি বলেন, শুধুমাত্র দেশের বড় বড় শহরে আন্দোলন করে দেশের গুণগত পরিবর্তন আনা সম্ভব হবে না। পরিবর্তন আনতে হলে প্রয়োজন ভালো ও বিবেকবান নেতার। আর এজন্য আগে নিজেকে বিবেকবান ভোটার হতে হবে। টাকা ও সুবিধার কাছে নিজের বিবেককে বিক্রি করে বড় দল আর মার্কা দেখে নেতা নির্বাচন করা যাবে না।

এনসিপির এই নেতা আরও বলেন, আগামীর বাংলাদেশে চাঁদাবাজদের কোনো স্থান হবে না। সে যেই দলেরই হোক না কেন, তার বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে যাব। এমনকি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকলেও, সে যেই দলের হোক না কেন, তার বিরুদ্ধেও রুখে দাঁড়াতে হবে।

মন্তব্য (০)





image

সরকারকে ‘মেজরিটির ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ম...

image

মালয়েশিয়া–সিঙ্গাপুর–ফিলিপাইন সফরে জামায়াতের ৩৪ এমপি

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য ...

image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

  • company_logo