• লিড নিউজ
  • রাজনীতি

ইশরাককে শপথ পড়ানোর বিষয়ে যা জানাল স্থানীয় সরকার বিভাগ

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার বিভাগের আইন অধিশাখা থেকে জানানো হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ পড়ানোর বিষয়ে আদালতের রায়ের অপেক্ষায় রয়েছেন তারা।

মঙ্গলবার (২৭ মে) গণমাধ্যমে পাঠানো স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সালাউদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ পড়ানোর বিষয়ে হাইকোর্টে দায়েরকৃত রিট খারিজ হওয়ার পরে স্থানীয় সরকার বিভাগ সার্বিক প্রস্তুতি গ্রহণ করছিল। এ অবস্থায় গত ২৫ মে মেয়র হিসেবে শপথ নিতে হাইকোর্টে ইশরাক হোসেন নিজে তার আইনজীবীর মাধ্যমে একটি রিট পিটিশন দাখিল করেন। 

এছাড়াও ২৬ মে একজন নাগরিকের পক্ষে হাইকোর্ট বিভাগের ২২ মে তারিখের রিটটি খারিজের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল দাখিল করা হয়েছে। এর ফলে সর্বোচ্চ আদালতে এটি একটি বিচারাধীন বিষয়ে পরিণত হয়েছে। বর্তমানে তাই স্থানীয় সরকার বিভাগ ইশরাক হোসেনের শপথ পাঠের ক্ষেত্রে আদালতের রায়ের অপেক্ষায় রয়েছে।উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন হয়। বিএনপির ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র হন আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস।

ক্ষমতার পট পরিবর্তনের পর গেল ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম মেয়র পদে তাপসকে বিজয়ী ঘোষণার সেই ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন।

 

মন্তব্য (০)





image

‎এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার-সিইসিকে...

নিউজ ডেস্কঃ আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর সাতক্ষীরা-৪ আসনের...

image

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

নিউজ ডেস্ক : নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের এমপি গা...

image

জামায়াত এমপি গাজী নজরুল ইস্যুতে তদন্ত দাবি তাসনিম জারার

নিউজ ডেস্ক : সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংস...

image

ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো ...

নিউজ ডেস্ক : রাষ্ট্রীয় কাঠামোর আমূল সংস্কার ও পতিত স্বৈরাচারের দোসরদের ব...

image

দুর্নীতি-লুটপাটের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান হা...

নিউজ ডেস্ক : দুর্নীতি, লুটপাট ও দখলদারত্বের মাধ্যমে যারা রাষ...

  • company_logo