• খেলাধুলা

সাকিব অধ্যায়ের সমাপ্তি নিয়ে যা জানালো বিসিবি

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ সবশেষ ভারতের বিপক্ষে জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন সাকিব আল হাসান। এরপর দেশের মাটিতে অবসর নিতে চাইলেও তীব্র আন্দোলনের কারণে দেশে ফিরতে পারেননি তিনি। সেই সঙ্গে বিশ্বসেরা এই অলরাউন্ডার ও বিসিবির সম্পর্ক অনেকটাই শেষের দিকে।

সোমবার (২৬ মে) বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠুর কাছে জানতে চাওয়া হয় সাকিবের সঙ্গে বিসিবির চ্যাপ্টার ক্লোজ কি না।

জবাবে মিঠু বলেন, অবশ্যই নয়। কিন্তু আমাদের যে টিম ম্যানেজমেন্ট এবং টিম সেট আপ আছে প্লাস অ্যাকশন শোধরানোর পর সাকিব তো এটা প্রথম টুর্নামেন্ট খেলল (পিএসএল), সো এটা সামনে দেখার ব্যাপার। কিন্তু একটা বিষয়, সে একজন বিশ্বমানের খেলোয়াড়।

শিরোপা জিতে কত টাকা পেল রিশাদ,সাকিব ও মিরাজের দল
তিনি আরও বলেন, যেকোনো দলের জন্য সে (সাকিব) বড় সম্পদ। সুতরাং আমাদের টিম ম্যানেজমেন্ট এবং সিলেক্টরদের কনসিডারেশনে সে সবসময় থাকে। অ্যাকশন শোধরানোর পর সাকিব তো এই প্রথম দুটো ম্যাচ খেলল। আরও কয়েকটা ম্যাচ খেলুক, তারপর উত্তর দিতে পারব।


সদ্য শেষ হওয়ার পিএসএল দিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরেছেন সাকিব। ব্যাটিংয়ে আলো ছড়াতে না পারলেও বোলিংয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন তিনি। সেই সঙ্গে তার দল লাহোর কালান্দার্স চ্যাম্পিয়ন্স। যদিও ফাইনালের একাদশে সুযোগ পাননি তিনি।

এর আগে, গত বছর নভেম্বরে আবু ধাবি টি-টেন লিগে খেলেছিলেন বাংলাদেশ ক্রিকেটার পোস্টারবয় সাকিব আল হাসান। এরপর থেকেই মাঠের বাইরে রয়েছেন তিনি। চলতি বছরের শুরুতে ইংল্যান্ডে বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়ে পাশ করার পর এই প্রথম কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেললেন তিনি।

 

মন্তব্য (০)





image

জাপানের কাছে ধরাশায়ী ব্রাজিল

১

স্পোর্টস ডেস্ক : এশিয়ান পরাশক্তী জাপানের কাছে শেষ মুহুর্তের গোলে হেরে গেছে বি...

image

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

২

স্পোর্টস ডেস্ক : ‘লাইক ফাদার লাইক সান’ — কথাটা বেশ আগে থেকে...

image

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

৩

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...

image

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জ...

৪

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...

image

৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালি

৫

স্পোর্টস ডেস্ক : পিও এস্পোসিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়েছে...

  • company_logo