• রাজনীতি

তারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারে: হাসনাত

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মাহফুজ আলম অন্তর্বর্তী সরকারে প্রতিনিধিত্ব করছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। 

আজ রোববার (২৫ মে) চট্টগ্রামের ২ নম্বর গেট বিপ্লবী উদ্যান থেকে দলটির পথসভার শুরুতে এ মন্তব্য করেন তিনি।

হাসনাত বলেন, তারা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে না, এনসিপির প্রতিনিধি হিসেবে এই সরকারে নেই। তারা গণঅভ্যুত্থানের সবার প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারে প্রতিনিধিত্ব করছে। তাদের একটা দলীয় পরিচয় করানোর মাধ্যমে যে ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আমরা তার নিন্দা জানিয়েছে। 

এ সময় তিনি বলেন, ‘পলিসির জায়গা থেকে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ যেমন চলমান রয়েছে, আবার জাতীয় সংকট উত্তরণে আমাদের সামগ্রিক প্রচেষ্টাও অব্যাহত রয়েছে।’ 

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘যখনই সংকট এসেছে গণঅভ্যুত্থানে অংশকারী দল ও ফ্যাসিবাদ বিরোধীরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করেছি। এটি চলমান প্রক্রিয়া।’

মন্তব্য (০)





image

সরকারকে ‘মেজরিটির ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ম...

image

মালয়েশিয়া–সিঙ্গাপুর–ফিলিপাইন সফরে জামায়াতের ৩৪ এমপি

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য ...

image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

  • company_logo