• খেলাধুলা

৩৭তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা ২০২৫ সমাপ্ত

  • খেলাধুলা

ছবিঃ সিএনআই

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ‘৩৭তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা-২০২৫’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ শনিবার (২৪-০৫-২০২৫) ঢাকার মিরপুরস্থ জাতীয় সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

গত ২১ মে ২০২৫ তারিখ থেকে ০৪ দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব, বিকেএসপি এর মোট ৮০ টি টিমের ৫৮১ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। প্রতিযোগিতার সমাপনী দিন সাঁতারের ২০ টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। তন্মধ্যে ০১টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি করে। প্রতিযোগিতায় বিকেএসপি ৭০টি স্বর্ণ, ৬২ টি রৌপ্য এবং ৩২টি ব্রোঞ্জ পেয়ে প্রথম স্থান, শিলাইদাহ সুইমিং ক্লাব, কুষ্টিয়া ৬টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ৮টি  ব্রোঞ্জ পেয়ে দ্বিতীয় স্থান এবং আমলা সুইমিং ক্লাব, কুষ্টিয়া ৬টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জ পেয়ে ৩য় স্থান লাভ করেন। উলে­খ্য, মহিলা বিভাগে বিকেএসপির মোছাঃ জুই আক্তার ০৫টি স্বর্ণ পদক (০২টি ইভেন্টে জাতীয় রেকর্ড) এবং পুরুষ বিভাগের মোঃ মনির খান তন্ময় ০৯ টি স্বর্ণ পদক (১টি ইভেন্টে জাতীয় রেকর্ড) পেয়ে সেরা সাঁতারু নির্বাচিত হয়।

মন্তব্য (০)





image

জাপানের কাছে ধরাশায়ী ব্রাজিল

১

স্পোর্টস ডেস্ক : এশিয়ান পরাশক্তী জাপানের কাছে শেষ মুহুর্তের গোলে হেরে গেছে বি...

image

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

২

স্পোর্টস ডেস্ক : ‘লাইক ফাদার লাইক সান’ — কথাটা বেশ আগে থেকে...

image

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

৩

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...

image

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জ...

৪

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...

image

৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালি

৫

স্পোর্টস ডেস্ক : পিও এস্পোসিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়েছে...

  • company_logo