• লিড নিউজ
  • রাজনীতি

জুবাইদা রহমানের আপিল শুনানি শুরু আজ

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তিন বছরের সাজার বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের করা আপিলের ওপর আজ শুনানি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চে এই শুনানি চলছে। গত ১৪ মে হাইকোর্ট জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেন। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জামিন দেয়া হয়।

বিচারিক আদালতের ওই মামলায় জুবাইদা রহমানের দেওয়া অর্থদণ্ডাদেশ স্থগিত করা হয়। পাশাপাশি বিচারিক আদালতের নথি তলব করা হয়।

উল্লেখ্য, ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় মামলাটি করে দুদক। দীর্ঘদিন মামলাটি উচ্চ আদালতের আদেশে স্থগিত থাকার পর ২০২২ সালে মামলাটি সচলের উদ্যোগ নেয় তখনকার আওয়ামী লীগ সরকার।

দীর্ঘ শুনানি শেষে ২০২৩ সালের ২ আগস্ট ঢাকার একটি বিশেষ জজ আদালত এক রায়ে তারেক রহমানকে ৯ বছর কারাদণ্ডাদেশ দেয়। আর জুবাইদাকে তিন বছর কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেয় আদালত।

মন্তব্য (০)





image

সরকারকে ‘মেজরিটির ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ম...

image

মালয়েশিয়া–সিঙ্গাপুর–ফিলিপাইন সফরে জামায়াতের ৩৪ এমপি

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য ...

image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

  • company_logo