• খেলাধুলা

৪০০ টাকায় দেখা যাবে হামজা চৌধুরী-জামাল ভুঁইয়াদের খেলা

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ এশিয়ান কাপ বাছাইয়ে আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ঢাকা জাতীয় স্টেডিয়ামে আসন্ন এই ম্যাচটির টিকিটের দাম ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যেখানে সাধারণ দর্শকরা সর্বনিম্ন ৪০০ টাকায় দেখতে পারবেন হামজা চৌধুরী, জামাল ভুঁইয়াদের খেলা।

বুধবার (২১ মে) বিকেলে বাফুফে ভবনের বোর্ড রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে আসন্ন সিঙ্গাপুর ম্যাচের টিকিটের দাম ঘোষণা করেছে ফেডারেশনের কম্পিটিশন কমিটি। ১০ ক্যাটাগরির টিকিট আগামী ২৪ মে দুপুর ১২টা থেকে থেকে পাওয়া যাবে অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাইয়ে (tickify.live)।

টিকিটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে সাধারণ গ্যালারি ৪০০ টাকা। এছাড়া ক্লাব হাউজ-১ ২৫০০, ক্লাব হাউজ-২ ২০০০ টাকা, স্কাই ভিউয়ের টিকিটের দাম ৩০০০ টাকা। এর বাইরে ভিআইপি-১ বক্সের টিকিটের দাম ৪ হাজার টাকা, ভিআইপি ২ ও ৩ বক্সের টিকিটের দাম ২৫০০ টাকা। এছাড়া করপোরেট ও হসপিটালিটি বক্সের টিকিটের দাম সর্বোচ্চ ৫০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। 

যে কোনও ব্যক্তি তার জাতীয় পরিচয়পত্র দিয়ে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে সর্বোচ্চ ৫টি টিকেট কিনতে পারবেন। এছাড়া টিকিফাইয়ের মাধ্যমে ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচের টিকিটও কাটা যাবে। এই ম্যাচে গ্যালারি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। 

এছাড়া দুই ম্যাচেই একটা বড় অংশের টিকিট সৌজন্য হিসেবে দেওয়া হবে ফুটবল সহযোগীদের। আর সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের একটা বড় অংশের টিকিট নিজেদের ক্যাম্পেইনের জন্য কিনে নিবে মোবাইল অপারেটিং প্রতিষ্ঠান রবি।

উল্লেখ্য, ২০২০ সালে সবশেষ ঢাকার জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ হয়েছিল। সংস্কারের প্রায় চার বছর পর সিঙ্গাপুর ম্যাচ দিয়ে আবারও ঢাকা স্টেডিয়ামে গড়াচ্ছে আন্তর্জাতিক ফুটবল। এই ম্যাচেই বাংলাদেশের জার্সিতে ঘরের মাঠে অভিষেক হবে হামজা চৌধুরীর। তবে কেবল হামজা নয়, সেদিন লাল-সবুজ জার্সিতে অভিষেক হতে পারব কানাডা জাতীয় দলে খেলা শমিত সোম ও ইতালি চতুর্থ বিভাগে খেলা ফাহমেদুল ইসলামেরও।

মন্তব্য (০)





image

জাপানের কাছে ধরাশায়ী ব্রাজিল

১

স্পোর্টস ডেস্ক : এশিয়ান পরাশক্তী জাপানের কাছে শেষ মুহুর্তের গোলে হেরে গেছে বি...

image

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

২

স্পোর্টস ডেস্ক : ‘লাইক ফাদার লাইক সান’ — কথাটা বেশ আগে থেকে...

image

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

৩

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...

image

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জ...

৪

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...

image

৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালি

৫

স্পোর্টস ডেস্ক : পিও এস্পোসিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়েছে...

  • company_logo