• আন্তর্জাতিক

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালো মধ্যপ্রাচ্য

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা আগামী জুন মাসে উদযাপিত হবে। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে ঈদুল আজহা আগামী ৬ জুন পালিত হবে বলে জানিয়েছে আল ওজাইরি সায়েন্টিফিক সেন্টার।

বুধবার (২১ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আমিরাতভিত্তিক গণমাধ্যম গালফ নিউজ।

আল ওজাইরি সায়েন্টিফিক সেন্টার এক বিবৃতিতে জানিয়েছে, ইসলামিক চন্দ্র পঞ্জিকার শেষ মাস জিলহজের শুরু চিহ্নিতকারী চাঁদ ২৭ মে ভোরে (যা ২৯ জিলকদের সঙ্গে মিলে যাচ্ছে) উদিত হবে।

২৮ মে সূর্যাস্তের পর কুয়েতের আকাশে চাঁদটি ৪৩ মিনিট ধরে দৃশ্যমান থাকবে বলে আশা করা হচ্ছে, যা নতুন মাসের সূচনার ইঙ্গিত দিচ্ছে।

এই হিসাব অনুযায়ী, পবিত্র হজের মূল দিন—আরাফাহ দিবস—বৃহস্পতিবার (৫ জুন) পড়বে, আর এর পরদিন শুক্রবার পালিত হবে ঈদুল আজহা।

সেন্টারটি আরও জানিয়েছে, চাঁদটি আরব ও মুসলিম বিশ্বের অন্যান্য রাজধানীতেও ৪০ থেকে ৫৮ মিনিট সময়কাল ধরে দৃশ্যমান থাকবে, যা জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

ঈদুল আজহা উপলক্ষে কুয়েতের মন্ত্রিসভা আগামী ৫ জুন থেকে ৯ জুন পর্যন্ত সব সরকারি দফতর ও সরকারি প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে। মঙ্গলবার (১০ জুন) থেকে স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে। যেসব প্রতিষ্ঠানের কার্যক্রমের ধরন আলাদা, তারা নিজস্ব ছুটির সময়সূচি নির্ধারণ করবে।

মন্তব্য (০)





image

লোহিত সাগরে বিশাল স্বার্থ, তবুও যুদ্ধে জড়াতে নারাজ ইতালি

নিউজ ডেস্ক : লোহিত সাগরে ইতালি যুদ্ধ করতে নামেনি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছ...

image

মোদি জন্মদিনের অনুষ্ঠানে না থাকায় শিক্ষার্থীদের জরিমানা, ...

নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপল...

image

মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২

নিউজ ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের অঞ্চলে ইউক্রেনে...

image

‎ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলা মোকাবিলায় সৌদিকে সামরিক স...

নিউজ ডেস্কঃ ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলা ক্রমেই বাড়তে থাকা...

image

নিউইয়র্কের আকাশে দুই গ্লাইডার বিমানের সংঘর্ষ, প্রাণ গেল এ...

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের আপস্ট...

  • company_logo