• বিনোদন

কারামুক্ত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন রাজধানীর ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। মঙ্গলবার (২০ মে) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি কাশিমপুর কারাগার থেকে বের হন।

কামিশপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে কারাগারে নুসরাত ফারিয়ার জামিনের কাগজপত্র এসে পৌঁছেছে। যাচাই বাছাই শেষে তাকে কারাগার থেকে মুক্ত করা হয়।

প্রসঙ্গত, গত রোববার থাইল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে আটক করা হয়। পরবর্তী সময়ে তাকে জুলাই অভ্যুত্থানের এক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সোমবার অভিনেত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। 

‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার এই অভিনেত্রীকে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তারের পর গত দুদিন ধরেই নানা আলোচনা-সমালোচনা চলছে, যাতে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও।

এরপর মঙ্গলবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান আসামিপক্ষের আবেদনের প্রেক্ষিতে নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেন।

মন্তব্য (০)





image

শাহরুখকে এক ঝলক দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম...

১

বিনোদন ডেস্ক : নিজের নতুন ছবি ‘প্রহার: দ্য আনটোল্ড স্টোরি অব উজ্জ্...

image

স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুখ খুললেন সালমান মুক্তাদির

২

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদ...

image

জীবনে ট্রল করার মতো কিছু করিনি, যারা এসব করে তারা ফালতু ল...

৩

বিনোদন ডেস্ক : ফেসবুকে প্রায়ই ট্রলের শিকার হন নব্বইয়ের দশকের...

image

বানসালির সিনেমায় বোল্ড দৃশ্যে আলিয়া ভাট

৪

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনীত রোমান্টিক থ...

image

দেবের পর জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা

৫

বিনোদন ডেস্ক : ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দায় নিজের পায়ের ...

  • company_logo