• খেলাধুলা

পিএসএল মাতাতে মরিয়া সাকিব

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ দীর্ঘদিন ধরে মাঠের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। তবে চলমান পিএসএল দিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন এই তারকা ক্রিকেটার, তাকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। আর এই টুর্নামেন্ট মাতাতে মরিয়া হয়ে আছেন বলে জানিয়েছেন সাকিব।

পিএসএলে খেলার সুযোগ পেয়ে নিজের অনুভূতি প্রকাশ করে সাকিব বলেন, চলমান পিএসএল মৌসুমে লাহোর কালান্দার্সে যোগ দিতে পেরে আমি সত্যিই আনন্দিত। টুর্নামেন্ট এখন খুবই গুরুত্বপূর্ণ এক পর্যায়ে এসে পৌঁছেছে, যেখানে প্রতিটি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, এটা এমন একটি টুর্নামেন্ট যা আমি সবসময় উপভোগ করে দেখেছি। এবার মাঠে নেমে অবদান রাখতে মুখিয়ে আছি। কালান্দার্সের দুর্দান্ত সমর্থক এবং দৃঢ় দলীয় চেতনা রয়েছে। আমি গর্বিত এই দলের অংশ হতে পেরে। আমরা ভালো সমাপ্তির জন্য লড়ছি।

সিরিজ জয়ের লক্ষ্যে সতীর্থদের ‘স্বাধীনতা’ দিলেন লিটন
৯ দিনের জন্য স্থগিত থাকার পর আজ থেকে মাঠে গড়াচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। বাকি অংশে লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের ব্যাটার ড্যারিল মিচেলের পরিবর্তে এই অভিজ্ঞ অলরাউন্ডারকে দলে নিয়েছে শাহিন আফ্রিদির দল। 

চলতি বছর পিএসএল প্লেয়ার ড্রাফটে অবিক্রিত ছিলেন সাকিব। তবে লাহোর মৌসুমের মাঝামাঝিতে তাকে দলে নেওয়ার পরিকল্পনা করছিল বলে শোনা গিয়েছিল।

পিএসএলে নতুন নন সাকিব। ২০১৬ সালে লিগের প্রথম আসরে করাচি কিংসের হয়ে খেলেছিলেন তিনি। সব মিলিয়ে পিএসএলে মোট ১৪টি ম্যাচ খেলেছেন সাকিব। ১৬.৪৫ গড়ে করেছেন ১৮১ রান, যার মধ্যে একটি অর্ধশতকও রয়েছে। বল হাতে ১২ ইনিংসে নেন ৮ উইকেট।

লাহোর কালান্দার্স স্কোয়াড

শাহিন শাহ আফ্রিদি, ফখর জামান, হারিস রউফ, সিকান্দার রাজা, কুশল পেরেরা, আব্দুল্লাহ শফিক, জাহানদাদ খান, জামান খান, ডেভিড উইসে, আসিফ আলি, আসিফ আফ্রিদি, মোহাম্মদ

মন্তব্য (০)





image

নাটকীয় ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

১

স্পোর্টস ডেস্ক : ভারত-পাকিস্তান দ্বৈরথ মানেই টানটান উত্তেজনা, যা যেকোনো থ্রিল...

image

জাপানের কাছে ধরাশায়ী ব্রাজিল

২

স্পোর্টস ডেস্ক : এশিয়ান পরাশক্তী জাপানের কাছে শেষ মুহুর্তের গোলে হেরে গেছে বি...

image

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

৩

স্পোর্টস ডেস্ক : ‘লাইক ফাদার লাইক সান’ — কথাটা বেশ আগে থেকে...

image

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

৪

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...

image

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জ...

৫

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...

  • company_logo