• রাজনীতি

দেশের মানুষ নির্বাচন চায়, দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন : জয়নুল আবদিন ফারুক

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আপনাদের অনুরোধ করবো মানুষের ভাষা বুঝুন। দেশের মানুষ নির্বাচন চায়, দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। আওয়ামী লীগের যেসব দোসর নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে তাদের চিহ্নিত করুন।

তিনি বলেন, আপনার বিরুদ্ধে আমরা আন্দোলন করতে যাবো কেন? আপনাকে তো আমরাই সরকারে বসিয়েছি। সরকারের কাছে আমাদেরও অনেক দাবি আছে, কিন্তু আমরা রাস্তায় নামি না।

বুধবার (১৪ মে) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। যার বিদেশে কোনো সম্পদ নেই। যে নেত্রী স্বামী হারানোর পর গণতন্ত্র উদ্ধারের জন্য রাজপথে সংগ্রাম করেছেন। সেই নেত্রীও আওয়ামী লীগের হামলা থেকে রক্ষা পায়নি। হাসিনার বিদায় হয়েছে কিন্তু তার প্রেতাত্মারা এখনো রয়ে গেছে।

সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, হাজারো আয়না ঘর আবিষ্কার হলো, কিন্তু আয়নার ঘর কারা বানালো। তারা কি এখনো আপনার সঙ্গে আছে? অবশ্যই আছে। তাদের বিচারের আওতায় আনতে হবে। বিএনপি অনেক আগেই বলেছে- আইনের আওতায় এনে আওয়ামী লীগের বিচার করতে হবে।

তিনি বলেন, গত ১৬ বছর যারা আন্দোলন করেছে, জুলাই আন্দোলনে যারা গিয়েছে তাদের দাবি একটাই। আর তা হচ্ছে সুষ্ঠু নির্বাচন। বিএনপিকে ক্ষমতায় আনার জন্য নয়, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য নির্বাচন চাই আমরা। এজন্যই ১৬ বছর আন্দোলন করেছি।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ঢাকা মেডিকেল, বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে সোহরাওয়ার্দী উদ্যান। সেখানে চলে মদ, জুয়া, অসামাজিক কাজ, ছিনতাইকারীদের আড্ডা। এগুলো কারও চোখে পড়ে না? আমাদের এক ছাত্রনেতাকে হত্যা করা হয়েছে। একটা তদন্ত কমিটি হবে, তারপর আর কিছু হবে না।

আয়োজক সংগঠনের সভাপতি ডা. এ বি সিদ্দিক হাওলাদারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামান, তাঁতি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব কাজী মনিরুজ্জামান মনিরসহ প্রমুখ।

মন্তব্য (০)





image

সরকারকে ‘মেজরিটির ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ম...

image

মালয়েশিয়া–সিঙ্গাপুর–ফিলিপাইন সফরে জামায়াতের ৩৪ এমপি

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য ...

image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

  • company_logo