ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার শন টেইট। তাঁর নিয়োগের মধ্য দিয়ে জাতীয় দলে শেষ হলো আন্দ্রে অ্যাডামসের অধ্যায়। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ও আন্তর্জাতিক অঙ্গনে কোচ হিসেবে সুনাম অর্জন করা টেইট চলতি মাসেই বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন।
নিউজিল্যান্ডের সাবেক কোচ আন্দ্রে অ্যাডামসকে ২০২৪ সালের মার্চ মাসে বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছিল। তবে সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাঁর চুক্তির ইতি টানে। অ্যাডামসকে তাঁর অবদানের জন্য শুভকামনা জানানোর পরপরই শন টেইটকে নতুন কোচ হিসেবে নিযুক্ত করার ঘোষণা দেয় বোর্ড।
৪২ বছর বয়সী শন টেইট তাঁর খেলোয়াড়ি জীবনে ছিলেন বিশ্বের অন্যতম দ্রুততম এবং সেরা পেসারদের একজন। কোচিং ক্যারিয়ারেও তিনি যথেষ্ট অভিজ্ঞ। এর আগে তিনি পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তানের মতো আন্তর্জাতিক দলের পেস বোলিং কোচ হিসেবে কাজ করেছেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তাঁর পদচারণা রয়েছে। গত বিপিএলে তিনি চিটাগং কিংসকে কোচিং করিয়ে ফাইনালে তুলেছিলেন বলে জানা যায়। এছাড়াও বিগ ব্যাশ লিগ, পাকিস্তান সুপার লিগ, লঙ্কান প্রিমিয়ার লিগ এবং ইংলিশ কাউন্টি ক্রিকেটে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর।
স্পোর্টস ডেস্ক : স্পেনের ইতিহাসে সবচেয়ে সফলতম ক্লাব রিয়াল মা...
নিউজ ডেস্ক : গেল বছর আর্সেনালের কাছে ফাইনালে হেরেছিল বা...
স্পোর্টস ডেস্ক : ফোর্বসের জরিপে আয়ের দিক থেকে শীর্ষে পর্তুগালের তারকা ফ...
স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না, সে বিষয়ে ধোঁয়া...
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের কোচিং স্টাফের...

মন্তব্য (০)