ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ ভুটানে শুরু হওয়া নারী লিগের প্রথমদিনেই দাপট দেখিয়েছে বাংলাদেশের নারী ফুটবলাররা। আসরের প্রথম ম্যাচেই সানজিদা, মারিয়া ও শামসুন্নাহারদের নিয়ে গড়া থিম্পু সিটি ৪-২ গোলে হারিয়েছে ইউগেন একাডেমিকে।
ভুটানের লিগে এবার বাংলাদেশ থেকে খেলছেন দশ ফুটবলার। তিনটি ভিন্ন ক্লাবের হয়ে খেলছেন তারা। আর এর মধ্যে থিম্পু সিটিতে রয়েছেন সানজিদা আক্তার, মারিয়া মান্দা ও শামসুন্নাহার।
থিম্পুর প্রথম ম্যাচের একাদশেই ছিলেন বাংলাদেশের তিন ফুটবলার। যেখানে প্রথম ম্যাচে গোল পেয়েছেন বাংলাদেশের মারিয়া মান্দা করেছেন। লাল কার্ড পেয়ে মারিয়াদের দল ১০ জন হলেও জয় পেতে কষ্ট হয়নি থিম্পুর।
আগামী ১২ মে ট্রান্সপোর্ট ইউনাইটেডের ম্যাচ রয়েছে। সেই দলে রয়েছেন মাসুরা পারভীন, রুপনা চাকমা ও কৃষ্ণা রানী সরকার। বাংলাদেশের সর্বাধিক চার জন রয়েছেন পারো এফসিতে। সাবিনা খাতুন, মাতসুশিমা সুমাইয়া, মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমাদের প্রথম ম্যাচ ১৫ মে সামস্তে উইমেন্স ফুটবল ক্লাবের বিপক্ষে।
এদিকে বাংলাদেশ নারী ফুটবল দলের ২৭ মে জর্ডানের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে দু'টি প্রীতি ম্যাচ খেলবে। সেই দুই ম্যাচের জন্য বাংলাদেশের বৃটিশ কোচ পিটার বাটলার ভুটানে যাওয়া দশ জনের মধ্যে কয়জনকে ডাকেন সেটাই দেখার বিষয়। ১২ ও ১৫ মে দুই দলের ম্যাচে নজর রাখবেন বাটলার।
স্পোর্টস ডেস্ক : ভারত-পাকিস্তান দ্বৈরথ মানেই টানটান উত্তেজনা, যা যেকোনো থ্রিল...
স্পোর্টস ডেস্ক : এশিয়ান পরাশক্তী জাপানের কাছে শেষ মুহুর্তের গোলে হেরে গেছে বি...
স্পোর্টস ডেস্ক : ‘লাইক ফাদার লাইক সান’ — কথাটা বেশ আগে থেকে...
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...
স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...

মন্তব্য (০)