• শিক্ষা

চাটমোহরে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ "মানসম্মত শিক্ষা নিশ্চিত করি বৈষম্যেমুক্ত বাংলাদেশ গড়ি" এ প্রতিপাদ্যেকে সামনে রেখে পাবনার চাটমোহরে "জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভা শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১০ মে) দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

এ উপলক্ষে শুরুতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা মোহা. আব্দুল গনির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দেন,  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা. নাসের চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্যে দেন, চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. মঞ্জরুল আলম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন, চাটমোহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী জাকির হোসেন, চরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাফিয়া খাতুন প্রমূখ।

পরে অনুষ্ঠিত হয় সংস্কৃতিক অনুষ্ঠান। শেষে চিত্রাংকন প্রতিযোগিতা ও সুন্দর হাতের লেখার জন্য বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। 

এসময় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক সুধিজন উপস্থিত ছিলেন। 

মন্তব্য (০)





image

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র কমিটি গঠনের নির্দ...

১

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএস...

image

উপবৃত্তি নিয়ে সুখবর দিল সরকার

২

নিউজ ডেস্কঃ দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থ...

image

৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক ...

৩

নিউজ ডেস্কঃ দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থেকে দ...

image

২৪ ডিসেম্বর ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই:...

৪

নিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছে...

image

শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে চায় সরকার: শি...

৫

নিউজ ডেস্কঃ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক শিক্ষার নতুন প...

  • company_logo