• লিড নিউজ
  • রাজনীতি

অন্তর্বর্তী সরকারের প্রতি ক্ষোভ ঝাড়লেন হাসনাত

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের নয় মাস পেরিয়ে গেলেও গণহত্যার দৃশ্যমান কোনো বিচার হয়নি। বরং পতিত সরকারের সাবেক মন্ত্রী ও এমপিরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে আয়েশি জীবনযাপন করছেন। এর মধ্যেই বুধবার মধ্যরাতে দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। এ নিয়ে দেশের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রতি ক্ষোভ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

বৃহস্পতিবার (৮ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।

হাসনাত আবদুল্লাহ লিখেছেন, খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়, পুলিশ আসামি ধরলেও আদালত থেকে জামিন দেওয়া হয়। শিরীন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয়। 

তিনি আরও লিখেছেন, দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি। আর আপনারা বলছেন আওয়ামী লীগের বিচার করবেন?

সবশেষে প্রশ্ন রেখে এনসিপির দক্ষিণাঞ্চলের এই মুখ্য সংগঠক লিখেছেন,  তা ইন্টেরিম, এখন পর্যন্ত কী কী বিচার ও সংস্কার করেছেন?

প্রসঙ্গত, জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। তার এভাবে হঠাৎ দেশত্যাগ নিয়ে ইতোমধ্যে বিভিন্ন মহলে আলোচনা ও প্রশ্ন উঠতে শুরু করেছে।

 

মন্তব্য (০)





image

সরকারকে ‘মেজরিটির ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ম...

image

মালয়েশিয়া–সিঙ্গাপুর–ফিলিপাইন সফরে জামায়াতের ৩৪ এমপি

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য ...

image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

  • company_logo