• শিক্ষা

পবিপ্রবি ভিসির সাথে খাদ্য মন্ত্রণালয়ের ডিজির সৌজন্য সাক্ষাৎ

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম এর সাথে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের(এফপিএমইউ) মহাপরিচালক এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মো. মাহবুবুর রহমান এর সৌজন্য সাক্ষাৎ হয়েছে। বুধবার (৭ মে) বিকেলে পবিপ্রবির কনফারেন্স কক্ষে এক উষ্ণ, স্নেহমাখা পরিবেশে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

দুজনই একসময় ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

সাক্ষাৎকালে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম পবিপ্রবির পক্ষ থেকে মহাপরিচালক মাহবুবুর রহমানকে সম্মাননা ক্রেস্ট ও স্মারক উপহার প্রদান করেন।

এই সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মো. আবদুল লতিফ, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিনসহ বিভিন্ন অনুষদের শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

মাহবুবুর রহমান একজন অতিরিক্ত সচিব হিসেবে বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। খাদ্য মন্ত্রণালয়ের অধীনস্থ এফপিএমইউ–এর মহাপরিচালক হিসেবে তিনি দেশের খাদ্য পরিকল্পনা, নিরাপত্তা এবং গবেষণাক্ষেত্রে বিশেষ অবদান রেখে চলেছেন। এই সাক্ষাৎকালে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে নীতি-ভিত্তিক গবেষণা, কৃষি ও খাদ্য নিরাপত্তা বিষয়ে ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে মূল্যবান মতবিনিময় করেন।

মন্তব্য (০)





image

জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হলেন ড. মোহাম্মদ আলী হোসেন

জামালপুর প্রতিনিধি : জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

image

শিক্ষকদের বদলি নিয়ে সবশেষ যা জানা গেল

নিউজ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি...

image

উত্তরবঙ্গের কৃষিশিক্ষায় নতুন সম্ভাবনা, এগিয়ে চলছে কুড়িগ্র...

রংপুর ব্যুরো : উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক...

image

‎শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাং...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব চিরকাল অবিচল থাকব...

image

‎অপ্রতিম হত্যা: কুবিতে শোক, ক্লাশ-পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগ...

  • company_logo