• রাজনীতি

আদালতে পুলিশের সঙ্গে হাজি সেলিমের বিতর্ক

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জুলাই অভ্যুত্থানে রাজধানীর শাহবাগ থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজি সেলিমকে। এর আগে পুলিশের সঙ্গে বিতর্কে জড়ান তিনি।

সোমবার (৫ মে) সকাল ১০টা ১০ মিনিটের দিকে ঢাকার সিএমএম আদালতের এজলাসে হাজি সেলিমকে গ্রেফতার দেখানোর জন্য হাজির করা হয়।

আদালতের কাঠগড়ায় রাখা হলে হাজি সেলিমের হাতে পত্রিকার একটি পৃষ্ঠা দেখা যায়। সকাল সোয়া ১০টার দিকে এক পুলিশ সদস্য পত্রিকার পৃষ্ঠাটি তার হাত থেকে নিতে গেলে চিৎকার করে ওঠেন তিনি। পুলিশ সদস্যকে লক্ষ্য করে চিৎকার-চেঁচামেচি করেন হাজি সেলিম। পরে তার আইনজীবীর মধ্যস্থতায় শান্ত হন।

 এরপর শুনানিতে শাহবাগ থানার এক মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র। পরে তাকে এজলাস থেকে নামিয়ে হাজতখানার দিকে নেওয়া হয়। এখানেও পুলিশের সঙ্গে ফের চিৎকার-চেঁচামেচি করেন হাজী সেলিম। পরে শান্ত হলে ধীরে ধীরে এজলাস থেকে নামিয়ে হাজতখানার দিকে তাকে নেওয়া হয়।

এর আগে গত বছরের ২ সেপ্টেম্বর রাতে পুরান ঢাকার বংশাল এলাকা থেকে হাজী সেলিমকে গ্রেফতার করা হয়। পরে তাকে বিভিন্ন মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

 

মন্তব্য (০)





image

সরকারকে ‘মেজরিটির ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ম...

image

মালয়েশিয়া–সিঙ্গাপুর–ফিলিপাইন সফরে জামায়াতের ৩৪ এমপি

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য ...

image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

  • company_logo