• উদ্যোক্তা খবর

চাটমোহরে মৎস্য চাষিদের মাঝে মাছের পোনা ও খাদ্য উপকরণ বিতরণ

  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে নিমগাছি প্রকল্পের আওতায় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মৎস্য চাষিদের মাঝে মাছের পোনা ও খাদ্য উপকরণ বিতরণ করা হয়েছে। 

শনিবার (৩ এপ্রিল) সকালে চাটমোহর উপজেলা সিনিয়র মৎস্য অধিদপ্তরের আয়োজনে সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে এ মাছের পোনা ও খাদ্য উপকরণ বিতরণের উদ্বোধন করেন নিমগাছি প্রকল্পের পরিচালক শহিদুল ইসলাম। 

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন, প্রাণীসম্পদ কর্মকর্তা স্বপন কুমার সরকার, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েলসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিক সুধিজন উপস্থিত ছিলেন। 

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন জানান, নিমগাছি প্রকল্পের আওতায় ২১ টি পুকুরের মৎস্য চাষি সুফলভোগী দলের মাঝে বিভিন্ন প্রজাতির মাছের পোনা, মাছের খাদ্য উপকরণ, (পিলেট খাদ্য, ডাস্ট পাউডার, সরিষার খৈইল, ইউরিয়া স্যার) বিতরন করা হয়েছে। 

মন্তব্য (০)





image

নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত, চর...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার বর্তমানে ন...

image

মরিচের গন্ধে বদলে গেছে কামালের দিন, ১০ শতকের খেতেই সাফল্য...

গাজীপুর প্রতিনিধি : সকাল হলেই কামাল শেখের পা চলে যায় নিজের মরিচখেতে। হাত...

image

দেশসেবায় এগিয়ে যাওয়ার প্রত্যয়ে উত্তরা কৃষিবিদ কমিউনিটির ম...

নিজস্ব প্রতিবেদকঃ উত্তরায় বসবাসরত কৃষিবিদদের পারস্পরিক পরিচয়...

image

‎জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা: প্রধা...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ স্টার্টআপ উদ্যোক্...

image

‎নতুন উদ্যোক্তা কমে যাওয়ায় আয় বৈষম্য বেড়েছে: শিল্পমন্ত্রী

নিউজ ডেস্কঃ দেশে গত ১২ থেকে ১৫ বছরে নতুন উদ্যোক্তা তৈরির হার...

  • company_logo