• বিনোদন

যুক্তরাষ্ট্র প্রবাসীকে কি সত্যিই বিয়ে করেছেন জায়েদ খান!

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। শেখ হাসিনা সরকারের পতনের আগে থেকেই দেশে নেই তিনি। দেশের বাইরে থাকা অবস্থায়ই তার নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর মামলা হয়েছে। তবে এরইমধ্যে আবার গুঞ্জন উঠেছে―যুক্তরাষ্ট্র প্রবাসীকে বিয়ে করে সংসার করছেন জায়েদ খান।

গত ২৯ এপ্রিল সোশ্যাল মিডিয়ায় ‘অন্তর জ্বালা’ খ্যাত নায়ক জায়েদ খানের বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। অনেকেই তাকে অভিনন্দন ও শুভ কামনাও জানিয়েছেন। কেউ বলছেন, প্রবাসী এক নারীকে বিয়ে করেছেন। আবার কেউ বলছেন, এক চিত্রনায়িকাকেই ঘরণী করেছেন। এ নিয়েই উত্তাল হয়ে উঠে সোশ্যাল মিডিয়া।

এদিকে এর আগেও কয়েকবার তার বিয়ের খবর ছড়িয়েছিল। পরে জানা গেছে, বিয়ে করেননি। এ কারণে এবারও বিয়ের খবর ছড়াতেই প্রশ্ন উঠে, সত্যিই কি বিয়ে করেছেন এ অভিনেতা?

‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ খেতাব পাওয়া নায়ক জায়েদ খান এ ব্যাপারে একটি সংবাদমাধ্যমকে বলেন, আমি নিজেও ফেসবুকে দেখেছি, আমি নাকি বিয়ে করেছি। স্ত্রী-সহ দুবাই হানিমুন করব, এমন স্ট্যাটাস দেখছি। আসলে আমি তো বিয়েই করিনি। এখানে আসার পর কিছু নতুন প্রজেক্টের কাজ করছি। পাশাপাশি নিজেকে সময় দিচ্ছি।

এছাড়া বিয়ের এমন খবরে বিব্রতও হয়েছেন জায়েদ খান। এ ব্যাপারে তিনি বলেন, বিব্রতও হয়েছি, আবার হাসিও পাচ্ছে। কারণ, আমাকে নিয়ে তো লিখলে মুহূর্তেই অনেক কিছু ভাইরাল হয়। এ জন্য হয়তো আমাকে নিয়ে লিখছে।

মন্তব্য (০)





image

শাহরুখকে এক ঝলক দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম...

১

বিনোদন ডেস্ক : নিজের নতুন ছবি ‘প্রহার: দ্য আনটোল্ড স্টোরি অব উজ্জ্...

image

স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুখ খুললেন সালমান মুক্তাদির

২

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদ...

image

জীবনে ট্রল করার মতো কিছু করিনি, যারা এসব করে তারা ফালতু ল...

৩

বিনোদন ডেস্ক : ফেসবুকে প্রায়ই ট্রলের শিকার হন নব্বইয়ের দশকের...

image

বানসালির সিনেমায় বোল্ড দৃশ্যে আলিয়া ভাট

৪

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনীত রোমান্টিক থ...

image

দেবের পর জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা

৫

বিনোদন ডেস্ক : ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দায় নিজের পায়ের ...

  • company_logo